উদ্দীপকে প্রথমে ঘটে যাওয়া বিষয়টি সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথমে ঘটে যাওয়া ঘটনাটি হলো ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করা হলো- ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্প বলে। নিচে ভূমি ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলা চ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। আবার সমগ্র পৃথিবী ৭টি প্লেটের সমন্বয়ে গঠিত এবং এসব প্লেট সঞ্চরণশীল। যার কারণে একটি1 প্লেটের সাথে অন্য প্লেটের সংঘর্ষ বা ধাক্কা লাগে এবং শিলাস্তরের মধ্যে কম্পন অনুভূত হয়। জাপানের পূর্ব পার্শ্বে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশি অনুভূত হয়। তবে মূলত প্লেটগুলোর সঞ্চরণশীলতার কারণেই শিলাস্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। তঅই বলা যায়, জামালকে সোমা পড়ার টেবিলে বসে যে ঝাঁকুনি অনুভব করল এবং ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে নড়াচড়া করতে দেখল তা ভূমিকম্পের ফলেই হয়েছিল যা উপরিউক্ত কারণে সংঘটিত হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে ঘটে যাওয়া বিষয়টি সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


