উদ্দীপকে উল্লিখিত '১' পর্যায়ে সৃষ্ট দুটি ভূমিরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত '১' নদীর ১ম পর্যায়কে নির্দেশ করে। ঊর্ধ্বগতি হলো নদীর প্রথম পর্যায়। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। উদ্দীপকে নদীর উৎসস্থলে ক্ষয়কাজের ফলে সৃষ্ট দুইটি ভূমিরূপ হলো— i. 'V [গণিত] আকৃতির উপত্যকা, ii. জলপ্রপাত। 'V [গণিত] আকৃতির উপত্যকা: নদী প্রাথমিক অবস্থায় প্রবল স্রোতে বড় বড় শিলাখণ্ড বহন করে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। এ সময় নদীর স্রোত ও বাহিত শিলার ঘর্ষণে নদীগর্ভের শিলার দ্রুত ক্ষয়সাধন ঘটে পার্বত্য অবস্থায় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা উল্লম্ব ক্ষয় অধিক হয় বলে নদীগর্ভ ইংরেজি 'v [গণিত] অক্ষরের ন্যায় আকৃতি লাভ করে। এ জাতীয় ভূমিরূপকে 'V [গণিত] আকৃতির উপত্যকা বলে। পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি নদীতে এরূপ উপত্যকা দেখা যায়। জলপ্রপাত: পার্বত্য অবস্থায় নদীস্রোত কোনো কঠিন শিলাস্তর থেকে। কোমল শিলাস্তরে উপনীত হলে কোমল স্তরটি অধিক ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কঠিন শিলাস্তরটি কোমল শিলাস্তর অপেক্ষা অধিক উচ্চে অবস্থান করে এবং জলধারা খাড়াভাবে নিচের দিকে পতিত হয়। জলের এরূপ পতনকে জলপ্রপাত বলে। বাংলাদেশের মাধবকুণ্ড জলপ্রপাত এর উদাহরণ।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত '১' পর্যায়ে সৃষ্ট দুটি ভূমিরূপ ব্যাখ্যা করো।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


