উদ্দীপকের চিত্রে প্রকাশকৃত শক্তিটি কী কারণে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আগ্নেয়গিরির অগ্ন্যাপাত। বিভিন্ন প্রাকৃতিক কারণে অগ্ন্যুাপাত সংঘটিত হয়। ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান ভূঅভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্জিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়। ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন এবং তাপ বিকিরণে ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা ও ধাতু গলে তরল হয়। পরে ঐ গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান, কঠিন বা গভীর নয়। ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি করে। এ সুড়ঙ্গপথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ও ধুম্র প্রভৃতি প্রবলবেগে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তরভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ফলে ভূত্বক ফেটে তপ্ত আকারে প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয় এতে চাপের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটে। উপরিউল্লিখিত কারণেই উদ্দীপকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্ন্যাপাত হয়েছিলো।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে প্রকাশকৃত শক্তিটি কী কারণে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


