উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগটি সুনামি। এর পরিবেশগত নেতিবাচক প্রভাব ভয়াবহ। সুনামির ফলে সমুদ্রের উপকূলীয় এলাকাগুলোতে ধ্বংসাত্মক তাণ্ডব লীলা সংঘটিত হয়। সুনামির কারণে সমুদ্র উপকূলে যে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় সে ঢেউয়ের ফলে উপকূলীয় ব্যাপক এলাকা প্লাবিত হয়ে মানুষের জানমাল, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলাদির ক্ষয়ক্ষতি সাধিত হয় যা মানবজীবন, সম্পদ ও প্রাকৃতিক পরিবেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং দেখা যায়, সুনামির ফলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যায়। দুর্যোগ শেষে সেখানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে। অবকাঠামো নির্মাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালানো গেলেও প্রাকৃতিক জলাশয়, মৃত্তিকা লবণাক্ত হয়ে পড়া, বৃক্ষরাজি ধ্বংস হয়ে পশু পাখির আবাসস্থল নষ্ট হওয়া ইত্যাদি পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়ে। পরিবেশগত বিপর্যয় রোধে প্রাকৃতিক পুনর্বাসন প্রক্রিয়া ছাড়া মানুষের কোনো বিকল্প থাকে না।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


