উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ভূমিকম্প। ভূমিকম্প একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। যার ফলে ভূমিরূপের কিছু আকস্মিক পরিবর্তন সাধিত হয়। এর ফলে কিছু নতুন ভূমিরূপের সৃষ্টিও হয়। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বতের মতো ভূমিরূপ ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। পর্বত সাধারণত খাড়া ও অতি উচ্চ হয়ে উত্থিত হয়। এদের মধ্যে আকৃতি ও গঠন অনুসারে বিভিন্ন প্রকার পর্বত দেখা যায়। হিমালয় ও রকি পর্বতের মতো ভূমিরূপ ভূমিকম্পের ফলে উত্থিত হয়েছে। ভূমিকম্পের সময় ভঙ্গিল পর্বত গঠিত হওয়ায় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্নস্থান উচ্চ হয়ে মালভূমির সৃষ্টি করেছে। ইরান মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এরূপে সৃষ্টি হয়েছে। মালভূমি পর্বতের তুলনায় ছোট হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ হতে কয়েকশ মিটার পর্যন্ত মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো। অর্থাৎ এর উপরিভাগ প্রায় সমতল। ভূমিকম্পের ফলে সমভূমির সৃষ্টি হয়। তবে এ সমভূমি ক্ষেত্রবিশেষে উঁচু বা নিচু হতে পারে। যেমন ভারতের পূর্ব উপকূলের সমভূমি একটি উন্নত সমভূমি এবং কাম্পিয়ান সাগরের সন্নিকটে তুরান নিম্নভূমি এক অবনত সমভূমি যা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিরূপদ্বয় বিশ্লেষণ করলে বোঝা যায় প্রতিটি ভূমিরূপের ধরন অনুযায়ী আলাদা বৈশিষ্ট্য ধারণ করে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


