উদ্দীপকে 'ক' ও 'খ' অঞ্চলের মধ্যে জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো পার্বত্য অঞ্চল এবং 'খ' চিহ্নিত অঞ্চলটি হলো মালভূমি অঞ্চল। এ দুটি অঞ্চলের গঠনগত ভিন্নতার পাশাপাশি জলবায়ুগত তারতম্যও পরিলক্ষিত হয়। প্রাকৃতিকভাবে গঠিত প্রকৃতির প্রতিটি উপাদান সংশ্লিষ্ট অঞ্চলেই ভিন্ন ভিন্ন জলবায়ু বিরাজ করে। পার্বত্য অঞ্চলে যে জলবায়ু' বিরাজ করে মালভূমি অঞ্চলে সে একই জলবায়ু বিরাজ করে না। পর্বতের অবস্থানের ওপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলের জলবায়ু গঠিত হয়। পর্বত বায়ুর গতি, তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। যেমন- পর্বতময় অঞ্চলে বেশিরভাগ শৈলোৎক্ষেপ প্রক্রিয়ার বৃষ্টিপাত সংঘটিত হয়। মধ্য এশিয়ায় শীতল বায়ু শীতকালে হিমালয় পর্বতে বাধা পায় বলে বাংলাদেশ ও ভারতে বৃষ্টিপাত প্রবল হতে পারে না। আবার পার্বত্য অঞ্চলের উপরিভাগে বায়ু খুব হালকা, ধূলি ও পানিযুক্ত হয়। এমন অবস্থায় তাপ দ্রুত বিকিরণ হয় তাই পার্বত্য এলাকায় তাপমাত্রা কম থাকে। ভূমির বন্ধুরতা এবং জলবায়ুর প্রতিকূল অবস্থার কারণে এখানে মানুষের বসতি কম। অন্যদিকে মালভূমি অঞ্চলে ভিন্ন প্রকৃতির জলবায়ু বিরাজ করে। মালভূমির জলবায়ু সাধারণত নাতিশীলতোষ্ণ বা শীতল হয়ে থাকে। তবে পর্বত মধ্যবর্তী মালভূমির মধ্যে জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না। তাই সে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় না। ফলে কৃষিকাজ ব্যাহত হয় এবং কম জনবসতি লক্ষ করা যায়। তাই বলা যায়, পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের অর্থাৎ ক ও খ অঞ্চলের জলবায়ুগত তারতম্য বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' অঞ্চলের মধ্যে জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


