উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ২০১৮ সালের ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাভার সমুদ্র উপকূলে সুনামি আঘাত হানে। বিভিন্ন প্রাকৃতিক কারণে সুনামি সংঘটিত হয়। এর মধ্যে নিম্নলিখিত কারণগুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যথা- ১. অভ্যন্তরীণ: i. ভূমিকম্প, ii. অগ্ন্যুৎপাত ২. বাহ্যিক: i. ভূমিধস ii. উল্কাপিণ্ডের পতন । সুনামি সৃষ্টি হয় সমুদ্র পানির উল্লম্ব চাপের ফলে। এছাড়া পাত সঞ্চালনে কখনো কখনো পাত সীমানায় সংকোচন গতির ফলে একটি পাতের নিচে অপরটি চাপা পড়ে যায় অথবা একটি অপরটির উপরে উঠে যায়। ফলে পাত সীমানায় সমুদ্রের তলদেশে ফাটলের সৃষ্টি হয়ে সমুদ্র তলদেশের সমতা বিনষ্ট হয়। দ্রুত সমুদ্রপৃষ্ঠের পানির সমতা রক্ষার জন্য পানিরাশিতে প্রচণ্ড উল্লম্ব চাপের সৃষ্টি হয়। ফলে সেখানে উঁচু তরঙ্গের সৃষ্টি হয়ে চারদিকে তা ছড়িয়ে পড়ে। সমুদ্র তলদেশে অগ্ন্যুৎপাত ঘটলে সেখানকার সমুদ্রপৃষ্ঠের পানি হঠাৎ অনেক উঁচু হয়ে ওঠে। ফলে উপরিভাগের পানির সমতা রক্ষার জন্য সুনামির সৃষ্টি হয়। বিশালাকৃতির উল্কাপিন্ড সমুদ্রে পতিত হলেও সুনামির সৃষ্টি হতে পারে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


