উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে নিশুর নিজ এলাকাটি সিরাজগঞ্জের যমুনা নদীর অববাহিকায় অবস্থিত। এটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদ-নদী তাদের অসংখ্য উপনদী ও শাখা নদীর বাহিত পলিমাটি দ্বারা প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ বিস্তৃত প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এখানে ভূমির বন্ধুরতা নেই বললেই চলে। যমুনা নদী থেকে বের হয়ে বেশ কিছু শাখা নদী (যেমন- ধলেশ্বরী) এবং উপনদী (যেমন- করতোয়া, আত্রাই) উক্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এসব নদী উপত্যকা, নদীর প্রাকৃতিক বাঁধ এবং বিস্তীর্ণ ভূমি নিয়ে এ অঞ্চলের ভূপ্রকৃতি গড়ে ওঠেছে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূ-প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


