উদ্দীপকে আলোচিত সমস্যাটি হলো নদীভাঙন ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় নদীভাঙন এ দেশের জন্য নিয়মিত দুর্যোগ বলা যায়। নদীভাঙন বাংলাদেশে একটি চলমান প্রক্রিয়া বিশেষ । নদীভাঙনের ক্ষতি ব্যাপক আকার ধারণ করে। এর ফলে ঘর-বাড়ি, রাস্তাঘাট, জমি-জমা, স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুই নদী গর্ভে বিলীন হয় ।
এদেশের সব প্রধান নদী ও শাখানদী দ্বারা কমবেশি নদীভাঙন প্রক্রিয়া চলে। দেশের প্রায় ১০০টি উপজেলায় নদীভাঙন সংঘটিত হয়। জুন থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা কখনই আর সে জমি পুনরুদ্ধার করতে পারে না। এ কারণে ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে। এদের নির্দিষ্ট কোনো কাজের সুযোগ থাকে না। সেই সঙ্গে তারা সামাজিক মর্যাদাও হারায়। ফলশ্রুতিতে তারা দুর্ভিক্ষের সাথী হয়ে শহর-নগরে ভাসমান মানুষে পরিণত হয় এবং সর্বোপরি সরকারের বোঝা হয়ে দাঁড়ায় ।
সুতরাং, বাংলাদেশে নদীভাঙন একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ যাতে সম্পদের অপূরণীয় ক্ষতি হয়।