উদ্দীপকের কলেজটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের ভূমিরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কলেজটি মধুপুর ও ভাওয়াল গড় অঞ্চলের অন্তর্গত; যা প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত। উক্ত অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে ব্যাখ্যা করা হলো- ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র এবং দক্ষিণে বুড়িগঙ্গা নদী অবস্থিত। এর আয়তন ৪,১০৫ বর্গকি.মি.। এ চত্বরের উচ্চতা উত্তরদিকে সমুদ্র সমতল থেকে ৩০.৫ মিটার এবং দক্ষিণদিকে ৬ মিটার। উত্তরাংশ পার্শ্ববর্তী প্লাবনভূমি থেকে অনেক উঁচু এবং প্রান্তভাগ খাড়া ঢালবিশিষ্ট। দক্ষিণ দিক ক্রমশ ঢালু হয়ে প্লাবন সমভূমির সাথে মিশে গেছে। এ অঞ্চলের পূর্বদিকে ঢালু এবং ছয়টি সমান্তরাল চ্যুতি লক্ষণীয়। এ অঞ্চলের মৃত্তিকা ধূসর ও লালচে বর্ণের হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের কলেজটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের ভূমিরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


