উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় দুর্যোগটি হলো সুনামি। উক্ত দুর্যোগের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করা হলো- সুনামি শক্তিশালী ও বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ, যা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিসাধন করে। সুনামির প্রভাব দীর্ঘস্থায়ী ও বহুমুখী হতে পারে যা পরিবেশ, অর্থনীতি এবং মানবজীবনের উপর গভীর প্রভাব ফেলে। সুনামির ফলে সমুদ্রের ঢেউ উপকূলীয় অঞ্চলে প্রবল বন্যার সৃষ্টি করে। ফলে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ মানবজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেমন- ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর উপকূলে ১০ মিটার উঁচু সুনামির উৎপত্তি হয় এবং প্রায় ১৬ হাজার লোকের মৃত্যু ঘটে এবং কয়েক হাজার লোক নিখোঁজ হয়। ২০০৪ সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রচণ্ড সুনামির আঘাতে লক্ষাধিক মানুষ মারা যায় এবং বহু নগর ও শহর ধ্বংস হয়। পরিশেষে বলা যায়, সুনামির আঘাতে শহর, নগর, জনপদ, নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। জীবন ও ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


