উদ্দীপকের আলোকিত কম্পনটি কী কারণে সংঘটিত হয় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত ঘটনাটি হলো ভূমিকম্প। বিভিন্ন কারণে ভূমিকম্প সংঘটিত হয়। নিম্নে তা আলোচনা করা হলো- পাতের চলনজনিত ভূমিকম্প: পৃথিবীর ভূত্বক কতকগুলো ছোটোবড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এ রকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। এই পাত চলনগতির কারণেই সারা পৃথিবীব্যাপী ভূমিকম্পের প্রধান কারণ। স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদ: পৃথিবীর ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর কারণ হিসেবে H.F Ried স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদ প্রকাশ করেন। তার মতে ভূআন্দোলনের ফলে শিলাস্তরে প্রবল পীড়নের ফলে চ্যুতিতল বরাবর শিলার ভাঙন ও স্খলন ঘটলে আকস্মিক ভূমিকম্পের সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প: আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ভূমিকল্প অনুভূত হয়। সাধারণত যেসব আগ্নেয়গিরি বিস্ফোরণ সহকারে আগ্ন্যুৎপাত ঘটায়, তার আশেপাশের অঞ্চলগুলোতে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভস্থ বাষ্পরাশির চাপ: ভূগর্ভের মধ্যে সঞ্চিত বাষ্পপুঞ্জের পরিমাণ যখন অত্যধিক হয়ে যায়, তখন তা প্রবলবেগে শিলাস্তরে ধাক্কা দেয়। এর ফলে ভূমিকম্প অনুভূত হয়। তাপীয় সংকোচনজনিত ভূমিকম্প: সৃষ্টির পর থেকে উত্তপ্ত পৃথিবী ক্রমশ তাপ বিকিরণের মাধ্যমে শীতল হচ্ছে। পৃথিবীর উপরিভাগ শীতল ও কঠিন হলেও অভ্যন্তরভাগ এখনও অত্যধিক উত্তপ্ত রয়েছে। ফলে উপরের ও নিচের স্তরের মধ্যে আয়তনের ভারসাম্য নষ্ট হয়, তাই ভারসাম্য-রক্ষার জন্য ভূপৃষ্ঠের কিছু অংশ অবনমিত হয়ে ভাঁজের সৃষ্টি হয়। এরূপ পুনর্বিন্যাসের সময় মাঝে মাঝে ভূমিকম্প হয়। ধস: ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ভূমিধস নামে তখন বিশাল পাথরের স্তূপ প্রবলবেগে নিচে পতিত হয়ে ভূ-কম্পন সৃষ্টি করে। হিমানি সম্প্রপাত: সুউচ্চ পর্বতমালার বরফাচ্ছন্ন শিখর থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে প্রবলবেগে নিচে পতিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। সুতরাং উপরিউক্ত প্রাকৃতিক কারণসমূহ ভূগর্ভে বিস্ফোরণ, কৃত্রিম জলাধার প্রভৃতি মানবীয় কারণেও ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের আলোকিত কম্পনটি কী কারণে সংঘটিত হয় বর্ণনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


