মুহিতের ধারণার ওপর ভিত্তি করে পানির উৎসের প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: মুহিতের ধারণা মতে পানির উৎস হচ্ছে জন্মগত পানি, বৃষ্টি বরফ, হ্রদ, সাগর, উপসাগর ও মহাসাগর। পৃথিবীর সমস্ত পানি রাশি বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় রয়েছে। কঠিন অবস্থায় রয়েছে বরফরূপে মেরু প্রদেশে ও পর্বতের চূড়ায় গ্যাসীয় অবস্থায় রয়েছে, জলীয়বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে এবং তরল অবস্থায় আছে সাগর, উপসাগর, মহাসাগর, নদী, খালবিল, হ্রদ, হাওড়, পুকুর প্রভৃতি স্থানে। এ বিশাল পানি রাশির প্রধান উৎস হচ্ছে সাগর, মহাসাগর, উপসাগর। এখানে প্রায় ৯৭% পানি জমা আছে যা মানুষের জন্য ব্যবহার উপযোগী নয়। অবশিষ্ট মাত্র ৩% স্বাদু পানি যা নদী, হ্রদ, ভূগর্ভ, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ প্রভৃতি স্থানে রয়েছে। উদ্দীপকের মুহিতের ধারণা অনুযায়ী পানি জন্মগত, বরফ, বৃষ্টি, হ্রদ ও সাগর-মহাসাগর হতে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ পাললিক শিলা সৃষ্টির সময় শিলার মধ্যে যে পানি অবস্থান নেয় তাকে জন্মগত পানি বলে। আর কিছু পানি ভূগর্ভস্থ পানি হিসেবে ভূগর্ভে অবস্থান নেয়। মূলত বৃষ্টিপাতই মানুষের ব্যবহৃত পানির প্রধান উৎস। পৃথিবীতে মোট বৃষ্টিপাতের ২৩% ভূপৃষ্ঠে পতিত হয়। এ ২৩% বৃষ্টিপাতের ১৬% পানি প্রস্বেদন ও বাষ্পীভবনের ফলে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় এবং বাকি ৭% ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
মুহিতের ধারণার ওপর ভিত্তি করে পানির উৎসের প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
