উদ্দীপকে চিত্রে প্রদর্শিত ঘটনাটির প্রক্রিয়াটি বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের প্রক্রিয়াটি হলো পানিচক্র। পানি তার উৎসস্থল থেকে স্থানান্তরিত হয়ে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে আবার উৎসস্থলে ফিরে আসার প্রক্রিয়াকে পানিচক্র বলে। সূর্যরশ্মির তাপে সমুদ্র, হ্রদ, নদী ও অন্যান্য জলাশয় 'থেকে পানি বাষ্পীভবনের মাধ্যমে বাষ্পরূপে প্রথমে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুতে বাষ্পীভূত জলীয়বাষ্প উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে জলকণার আকার ধারণ করে অবশেষে বারিপাত ঘটায়। বারিপাত পানিচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্র ও স্থলভাগ থেকে বাষ্পীভূত পানি তুষার, শিলা ও বৃষ্টিরূপে পৃথিবীপৃষ্ঠে আসে। স্থলভাগে পতিত বৃষ্টির পানি বিভিন্ন অবস্থা অতিক্রম করে আবার সাগরে গিয়ে পড়ে। অতঃপর স্থলভাগে পতিত কিছু পানি চুইয়ে বা থিতিয়ে মাটির স্তরে প্রবেশ করে এবং এ পানিও কতিপয় প্রক্রিয়ায় সাগরে গিয়ে মিলিত হয়। -এভাবে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে প্রতিবছর বিপুল পরিমাণ পানি চক্রাকারে আবর্তিত হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে জীবজগৎকে সচল রাখে।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে চিত্রে প্রদর্শিত ঘটনাটির প্রক্রিয়াটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
