উক্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপের গভীর খাত ও দ্বীপপুঞ্জ আলোচনা কর?
উত্তর: উদ্দীপকের মহাসাগরটি হলো ভারত মহাসাগর। এ মহাসাগরের তলদেশের ভূমিরূপের মধ্যে অন্যতম হলো গভীর খাত ও দ্বীপপুঞ্জ। ভারত মহাসাগরের গভীর সমুদ্রখাত নেই বললেই চলে। কেবল জাভা দ্বীপের দক্ষিণে সুন্ডা খাত নামে একটি গভীর খাত রয়েছে। এর গভীরতা প্রায় ৭,৩১৫ মিটার। এটি জাভা দ্বীপের সাথে সমান্তরালভাবে এবং র দক্ষিণে অবস্থিত। অপর একটি গভীর খাত সোয়াচ অব নো গ্রাউন্ড, মধ্য বঙ্গোপসাগরের পটুয়াখালী জেলার দক্ষিণে অবস্থিত। উত্তরে শ্রীলঙ্কা এবং পশ্চিমে মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। উভয় দ্বীপই মহাদেশের বিচ্ছিন্ন অংশ। জাঞ্চিবার সকোত্রা এবং কামারো দ্বীপ ওয়ারদাফুই অন্তরীপের অনতিদূরে অবস্থিত। এগুলোও মহাদেশের বিচ্ছিন্ন অংশ। এমনকি এ মহাসাগরের পূর্বদিক বঙ্গোপসাগরের আন্দামান, নিকোবর প্রভৃতিও মহাদেশের বিচ্ছিন্ন অংশ। ভারত মহাসাগরে মধ্য ভগ্ন শৈলশিরাকে অবলম্বন করে কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ গড়ে উঠেছে। এ মহাসাগরের তলদেশ গভীর হওয়ায় জাভার দক্ষিণ-পশ্চিমের ককোস ও ক্রিস্টমাস দ্বীপদ্বয় ব্যতীত এর পূর্বাংশ দ্বীপবর্জিত।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
উক্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপের গভীর খাত ও দ্বীপপুঞ্জ আলোচনা কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

