পৃথিবীতে মানুষ ও জীবের অস্তিত্ব রক্ষায় পানিচক্রের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: পৃথিবীতে মানুষ ও জীবের অস্তিত্ব রক্ষায় পানিচক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। পৃথিবীর পানিচক্র হচ্ছে আমাদের গ্রহে পানি ও আর্দ্রতার বিরামহীন পরিভ্রমণ। অর্থাৎ সমুদ্র থেকে বায়ুমন্ডল ও স্থলভাগ হয়ে আবার সমুদ্রে পানির সাধারণ পরিভ্রমণকে পানিচক্র বলে। পানিচক্রের মাধ্যমে পৃথিবীতে মানুষ ও জীবের অস্তিত্ব বজায় থাকে যেমন- পানিচক্রের ফলে অধঃক্ষেপণের পানি মাটির রন্দ্রপথে চুঁইয়ে প্রবেশ্য স্তরের মধ্য দিয়ে ভূত্বকের গভীর অংশে যায়। ফলে মাটি সিক্ত হয় এবং মাটির স্তরগুলো পর্যাপ্ত পানি সরবরাহ দ্বারা পরিপূর্ণ হয়। তাছাড়া পানিচক্র বৃষ্টি, ঝর্ণা ও নদীনালার মাধ্যমে পশুপাখি ও মানুষকে প্রচুর মিষ্টি পানি সরবরাহ করে। এছাড়া মানুষ প্রয়োজনে কূপ ও নলকূপের মাধ্যমে মাটির গভীর অংশ থেকে সুপেয় পানি তুলে ব্যবহার করছে। পানিচক্র অব্যাহত না থাকলে এরূপ পানি পাওয়া সম্ভব হতো না। উদ্ভিদের জন্ম ও বিস্তারে আর্দ্র মাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাটির আর্দ্রতা পানি সরবরাহের মাধ্যমেই সম্ভব হয়। এছাড়া ফসল উৎপাদন ও বৃদ্ধিকল্পে পানি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। মানুষের জীবনকে কর্মময় ও আরামদায়ক করার কাজেও পানিচক্র সহায়তা করে। পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্নতার জন্য পানিচক্রের ব্যাপক ভূমিকা রয়েছে। অবিরাম জলীয়বাষ্প সরবরাহ নিশ্চিত করে পানিচক্র সমুদ্র, বায়ুমণ্ডল ও স্থলভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। পানিচক্রের প্রভাবে নদীগুলো সক্রিয় থাকায় ভূমিক্ষয় এবং পলি গঠিত নতুন ভূমি গড়ে ওঠা সম্ভব হচ্ছে। এককথায় বলা যায়, পানিচক্র অব্যাহত বিশ্বে সৃষ্টি ও ক্ষয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাই বলা যায়, পৃথিবীতে মানুষ ও জীবের অস্তিত্ব রক্ষায় পানিচক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
পৃথিবীতে মানুষ ও জীবের অস্তিত্ব রক্ষায় পানিচক্রের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

