উদ্দীপকের উপসাগরটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের। উন্নয়নে কীরূপ অবদান রাখবে বলে তুমি মনে কর? ধারণা দাও।
উত্তর: উদ্দীপকের উপসাগরটি (বঙ্গোপসাগর) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আমার মনে হয়। যেকোনো দেশের উপসাগর সাগর, কিংবা মহাসাগর একটি সম্পদ বলে বিবেচিত। যার উপায় উপকরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় জলরাশি। বঙ্গোপসাগর তন্মধ্যে একটি। উদ্দীপকের মি. মনিরুল ইসলামের গবেষণালব্ধ বঙ্গোপসাগর বাংলাদেশের মতো এরূপ অন্যান্য উন্নয়নশীল দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কারণ এ উপসাগরে রয়েছে অনেক রকমের সামুদ্রিক সম্পদ। যেমন- ৪৪২ প্রজাতির মাছ, ৩৩৬ প্রজাতির মলাস্কস, ১৯ প্রজাতির চিংড়ি, হরেক রকমের কাঁকড়া, ম্যানগ্রোভ বনসহ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক, জলজ উদ্ভিদ। তাছাড়া কক্সবাজার উপকূলীয় এলাকায় রয়েছে পারমাণবিক খনিজ 'জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, রিওটাইল ও লিউকক্সেন প্রভৃতি মূল্যবান পদার্থ। এছাড়া সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তৈল ও' প্রাকৃতিক গ্যাস সম্পদ। আর এসব মূল্যবান সম্পদের পরিপূর্ণ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে এদেশের উন্নয়নে তাৎপর্য পরিবর্তন আনয়নে সম্ভব। কারণ এসব সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত হলে একদিকে যেমন দেশের চাহিদা মিটবে, অন্যদিকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মানও উন্নত হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে আলোচিত বঙ্গোপসাগরের মতো অন্যান্য উপসাগরও উন্নয়নশীল দেশের উন্নয়নকল্পে অভূতপূর্ব অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকের উপসাগরটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের। উন্নয়নে কীরূপ অব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

