'S [গণিত] অক্ষরের মতো মহাসাগরের আকার ও আয়তনের বর্ণনা দাও।
উত্তর: 'S [গণিত] অক্ষরের মতো দেখতে মহাসাগরটি হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আয়তন প্রায় ৮ কোটি ৬৫ লক্ষ বর্গ কিমি.। এর আয়তন সমগ্র ভূভাগের পায় ১৬% এবং প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক। এ মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বদিকে ইউরোপ ও আফ্রিকা। নিরক্ষরেখার নিকট এটি বেশি সংকীর্ণ এখানে এর বিস্তার ২,৫৭৪ কি.মি.। কিন্তু নিরক্ষরেখা হতে এটি উত্তর ও দক্ষিণে ক্রমশ চওড়া। উত্তরে ৪০° অক্ষাংশের নিকট এর বিস্তার ৪৮২৭ কিমি. এবং দক্ষিণে ৩৫° দক্ষিণ অক্ষাংশের নিকট ৫,৯৫৩ কিমি। এ মহাসাগরের উত্তরাংশ গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড প্রভৃতি দ্বীপ দিয়ে পরিবেষ্টিত। কিন্তু দক্ষিণ অংশটি ক্রমশ দক্ষিণ মহাসাগরের সাথে মিশেছে। প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরের দ্বীপের সংখ্যা খুবই কম। দ্বীপগুলো বেশিরভাগ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে তেমন কোনো দ্বীপ নেই। ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নিউফাউন্ডল্যান্ড মহাদেশীয় দ্বীপ দুটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এ মহাসাগর সংলগ্ন সাগর বা উপসাগরের পরিমাণ খুবই কম। ইউরোপ মহাদেশের ভূখণ্ডের মধ্যে ছোট ছোট কয়েকটি সাগর রয়েছে। কৃষ্ণসাগর, মার্মারা সাগর, এজিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর এ মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগর।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
'S অক্ষরের মতো মহাসাগরের আকার ও আয়তনের বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

