বাংলাদেশের দক্ষিণ দিক বরাবর বয়ে যাওয়া উপসাগরটির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: বাংলাদেশের দক্ষিণ দিক দিয়ে বয়ে যাওয়া উপসাগরটি হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এর ইংরেজি নাম Bay of Bengal। ভারত মহাসাগরের উত্তরে ৫° দক্ষিণ হতে ২২° দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে প্রায় ৮০° পূর্ব হতে ৯৫° পূর্ব দ্রাঘিমার মধ্যে বঙ্গোপসাগরের অবস্থান। এর পূর্ব দিকে মায়ানমার ও বাংলাদেশের অংশ, উত্তরদিকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। দক্ষিণ-পশ্চিমে শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব দিকে আন্দামান ও নিকোবর দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গকিলোমিটার, তলদেশের গভীরতা ২০০- ৪,০০০ মিটার। বঙ্গোপসাগরের মহীঢাল এলাকায় খাড়া ঢাল বিশিষ্ট অবস্থানজনিত একটি গভীর নিমগ্ন খাত রয়েছে। এটি প্রায় ১২ কিমি. চওড়া এবং প্রায় ১২৭০ মিটার গভীর। এছাড়া প্রচণ্ড ঢেউয়ের প্রভাবে পলল মহীসোপান জমা হয়ে চরাভূমি গঠন করে। বঙ্গোপসাগরে সোয়াচ অব নো গ্রাউন্ড নামে একটি গভীর গিরিখাত; ৯০ ডিগ্রি পূর্ব শৈলশিরা, মিয়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্রখাত ও কতিপয় নিমজ্জিত চরাভূমি। বঙ্গোপসাগরের মহীসোপানের গভীরতা সর্বত্র ২০০ মিটারের কম। দক্ষিণ-পূর্বাংশের মহীসোপান খুবই চওড়া।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
বাংলাদেশের দক্ষিণ দিক বরাবর বয়ে যাওয়া উপসাগরটির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
