বারিমণ্ডলের উৎসসমূহের বর্ণনা দাও।
উত্তর: পৃথিবীর সকল পানিরাশির সাধারণ নাম বারিমণ্ডল। ভূপৃষ্ঠের যে বিশাল অংশ পানি দ্বারা আবৃত রয়েছে তাকে বারিমণ্ডল বলে। বারিমণ্ডলের উৎসসমূহের বর্ণনা নিম্নরূপ- বারিমণ্ডলের পানিরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় আছে। কঠিন অবস্থায় বরফ হিসেবে আছে মেরু অঞ্চলে ও পর্বতশৃঙ্গে, গ্যাসীয় অবস্থায় জলীয়বাষ্প হিসেবে আছে আছে বায়ুমণ্ডলে এবং তরল অবস্থায় আছে মহাসাগর, সাগর, নদী, হ্রদ, খাল, বিল, পুকুর, ডোবা, প্রভৃতি স্থানে। বারিমণ্ডলের প্রধান উৎস হচ্ছে মহাসাগর, সাগর, উপসাগর। এখানে প্রায় শতকরা ৯৭ ভাগ পানি জমা আছে। বাকি শতকরা ৩ ভাগ আছে নদী, হ্রদ, ভূগর্ভ, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ প্রভৃতি স্থানে। বারিমণ্ডলের পানি বিশ্লেষণ করলে দেখা যায়, উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে পানিরাশির পরিমাণ অধিক। অন্যভাবে দেখলে, পূর্ব গোলার্ধ অপেক্ষা পশ্চিম গোলার্ধে পানিরাশি অধিক পরিমাণে আছে।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
বারিমণ্ডলের উৎসসমূহের বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
