'ক' ও 'খ' ভূমিরূপ দুটির অমিলগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' ভূমিরূপটি হলো মহীসোপান এবং 'খ' ভূমিরূপটি হলো মহীঢাল। মহীসোপান ও মহীঢাল উভয়ই সমুদ্রের ভূমিরূপ। মহীসোপান ও মহীঢাল উভয়ই সমুদ্রের ভূমিরূপ হওয়া সত্ত্বেও বিভিন্ন অমিল রয়েছে। নিচে অমিলগুলো তুলে ধরা হলো: মহীসোপান হলো সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশে ক্রমনিম্ন ১৮০ মিটার পর্যন্ত নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। অন্যদিকে, মহীঢাল হলো মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যাওয়া পর্যন্ত অংশকে বুঝায়। মহীসোপান ধীরে ধীরে ঢালু হয়ে যায়। পক্ষান্তরে, মহীঢাল খাড়াভাবে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায়। মহীদেশীয় ভূখণ্ডের শেষ সীমা হলো মহীসোপান। অন্যদিকে, মহীসোপানের শেষ সীমা হতে মহীঢাল শুরু হয়। মহীসোপান সাধারণত ১০ কম কৌণিকভাবে ঢালু হয়ে সমুদ্রের তলদেশে বিস্তৃত হয়। অন্যদিকে, মহীঢাল, ২°-৫° কৌণিকভাবে আবার কখনো সম্পূর্ণ খাড়াভাবে সমুদ্রতলে নেমে যায়। মহীসোপানের গভীরতা ১৮০ মিটার বেশি হয় না। অন্যদিকে, মহীঢাল এর গভীর ১৮০ থেকে ৩৬০০ মিটার পর্যন্ত হয়। মহীসোপান সাধারণ অবন্ধুর প্রকৃতির এবং উপরিভাগ প্রায় সমতল। অন্যদিকে, মহীঢাল খুবই অবন্ধুর প্রকৃতির এবং উপরিভাগ সমান নয়।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
'ক' ও 'খ' ভূমিরূপ দুটির অমিলগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
