উদ্দীপকে ইঙ্গিতকৃত উপসাগরটির তলদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত উপসাগর হলো বঙ্গোপসাগর। এ উপসাগরের তলদেশ খুবই বৈচিত্র্যপূর্ণ। নিচে বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- (১) সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে একটি গভীর গিরিখাত; (২) ৯০° ডিগ্রি পূর্ব শৈলশিরা; (৩) মায়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্রখাত এবং (৪) কতিপয় নিমজ্জিত চরাভূমি। তবে এসবের মধ্যে সোয়াচ অফ নো গ্রাউন্ডই গুরুত্বপূর্ণ। এটি একটি অত্যন্ত গভীর ও খাড়া সামুদ্রিক গিরিখাত এবং উপকূল থেকে ২৪ কি.মি. দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগরের এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের অবস্থানের জন্য পার্শ্ববর্তী উপকূলে বাহিত পলি মাটি সর্বদা গভীর সমুদ্রে জমা হচ্ছে। এ কারণে উক্ত এলাকায় নতুন বদ্বীপের গঠন ক্রিয়ায় বাঁধার সৃষ্টি হয়। বঙ্গোপসাগরের মহীসোপানের গভীরতা সর্বত্র ২০০ মিটারের কম। দক্ষিণ-পূর্বাংশের মহীসোপান খুবই চওড়া। উপকূলীয় মহীসোপানের মধ্যভাগের এক বিশাল অংশের গভীরতা ২০০ থেকে ২০০০ মিটার। তবে দক্ষিণাংশের গভীরতা ২০০ থেকে ৪০০০ মিটারের মতো। সার্বিক আলোচনায় বলা যায় বঙ্গোপসাগরে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত উপসাগরটির তলদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
