'A [গণিত] চিহ্নিত মহাসাগরটি কোন মহাসাগর? এর তাৎপর্য, মূল্যায়ন কর।
উত্তর: 'A [গণিত] চিহ্নিত মহাসাগরটি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এ মহাসাগরের আয়তন সমগ্র ভূভাগের প্রায় ১৬% এবং প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক। মহাসাগরের প্রধান উপজীব্য বিষয় হলো এর অবস্থান এবং ব্যবহারযোগ্যতা। যে মহাসাগর হতে সর্বত্র সেবা পাওয়া সম্ভব, তার ব্যবহারযোগ্যতা তত বেশি। এমনই একটি মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। উদ্দীপকে/চিত্রে চিহ্নিত মহাসাগরটি সকলের পরিচিত মহাসাগর আটলান্টিক মহাসাগর। এ মহাসাগর অবস্থান ও গুরুত্বের দিক দিয়ে সর্বপ্রধান। কারণ বিশ্বে ব্যবসায়-বাণিজ্য ও সমুদ্রযাত্রার জন্য এটি প্রধান কেন্দ্রবিন্দু বলে বিবেচ্য। অর্থাৎ এর পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বদিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। তাছাড়া এর উত্তরাংশে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড দ্বীপ দ্বারা পরিবেষ্টিত। যা আশপাশের এলাকাকে বাণিজ্যিক পরিসরে পরিণত করেছে। তবে মহীসোপন ও মহীঢালের সংখ্যা কম বেশি পরিলক্ষিত হয়। এ মহাসাগরে অন্যান্য মহাসাগরের মতো ভঙ্গিল পর্বত নেই। এমনকি গভীর খাতের সংখ্যাও তেমন পরিলক্ষিত হয় না। ফলে এ মহাসাগরের উপর দিয়ে সহজে যাতায়াত করা যায়। এছাড়া এ মহাসাগর ইউরোপ মহাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র উপদ্বীপ নিয়ে গঠিত বলে এ অঞ্চলে অনেকগুলো সাগর উপসাগরের সৃষ্টি হয়েছে। তন্মধ্যে বাল্টিক সাগর, উত্তর সাগর, বিষ্কে উপসাগর, আড্রিয়াটিক উপসাগর প্রভৃতি উল্লেখযোগ্য।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
'A চিহ্নিত মহাসাগরটি কোন মহাসাগর? এর তাৎপর্য, মূল্যায়ন কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
