চিত্রে 'ক' চিহ্নিত স্তরের ভূপ্রকৃতির বর্ণনা দাও।
উত্তর: চিত্রের 'ক' চিহ্নিত স্তরের নাম হলো গভীর সমুদ্রের সমভূমি। মহীঢাল, শেষ হওয়ার পর সমুদ্রতলদেশে বিস্তৃত সমভূমি স্তরই গভীর সমুদ্রের সমভূমি নামে পরিচিত। এর গভীরতা ৩ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার। একে সমুদ্রের সমভূমি বলা হলেও প্রকৃতপক্ষে এটি মোটেও সমতল নয়। কারণ গভীর সমুদ্রের সমভূমির ওপর জলমগ্ন অনেক মালভূমি, পাহাড়-পর্বত অবস্থান করে। আবার কোথাও বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি রয়েছে। এসব উচ্চভূমির কোনো কোনোটি আবার পানিরাশির ওপর দ্বীপ হিসেবে অবস্থিত। গভীর সমুদ্রের সমভূমিতে আগ্নেয়ক্রিয়া ভূ-আন্দোলনের ফল হিসেবে বিভিন্ন ধরনের অসমতার সৃষ্টি হয়েছে। সমুদ্রের এ অংশে পলি, জৈব ও অজৈব পদার্থের সুষম কণা আগ্নেয়গিরি লাভা ও ভস্ম প্রকৃতির স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার গঠন করে।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
চিত্রে 'ক' চিহ্নিত স্তরের ভূপ্রকৃতির বর্ণনা দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
