'A [গণিত] ভূমিরূপটির বিস্তৃতি সর্বত্র সমান নয়- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে A চিহ্নিত ভূমিরূপটি হলো 'মহীসোপান। এ ভূমিরূপের সর্বত্র সমান নয়। নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- পৃথিবীর মহাদেশগুলোর চতুর্দিকে স্থলভাগের পিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ যেসব অংশে সমুদ্রের গভীরতা ১৮০ মিটারের অনধিক সেসব ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। এটি ১° কোণে সমুদ্রের তলদেশে বিস্তৃত থাকে। মহীসোপানের বৈশিষ্ট্য সাধারণত পার্শ্ববর্তী স্থলভাগের ভূপ্রকৃতি ও গঠনের ওপর নির্ভর করে। মূলভাগের উপকূলবর্তী অঞ্চল থেকে আরম্ভ করে অভ্যন্তরে বিস্তীর্ণ অঞ্চল সমতল প্লাবন ভূমি হলে সংলগ্ন 'মহীসোপান অত্যন্ত প্রশস্ত ও অল্প ঢালযুক্ত হয়। অন্যদিকে, সমুদ্র উপকূলভাগের ভূপ্রকৃতি পার্বত্যময় ও খাড়া ঢালযুক্ত হলে মহীসোপান সরু প্রকৃতির হয়। অতএব উপরের আলোচনা থেকে এটিই প্রতীয়মান হয় যে, মহীসোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
'A ভূমিরূপটির বিস্তৃতি সর্বত্র সমান নয়- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
