একটি দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে মি. হাসনাতের বর্ণনাকৃত সাগর-মহাসাগরের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: একটি দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে সাগর-মহাসাগর ইতিবাচক প্রভাব ফেলে। একটি দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে মি. হাসনাতের বর্ণনাকৃত সাগর-মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ প্রত্যেকটি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী আমদানি রপ্তানিতে স্বল্প খরচ, ঝুঁকিমুক্ত ও সহজ যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রত্যাশী। আর এ মাধ্যমের প্রধান হাতিয়ার হলো সাগর-মহাসাগর। কেননা সাগর- মহাসাগরের উপর দিয়ে যাত্রা করা সহজ ও নিরাপদ এবং এতে খরচ ও ঝুঁকি কম থাকে। তাছাড়া সাগর-মহাসাগর বিদ্যমান এলাকায় অনেক বন্দর ও বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। যা সেদেশের অর্থনৈতিক উন্নতির সহায়ক। এছাড়া বিভিন্ন সাগর-মহাসাগর এলাকায় মহীসোপান থাকে যেখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার থাকে। ফলে সে এলাকার ব্যবসায়ের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বৃদ্ধি পায়। মহীসোপান ছাড়াও সাগর-মহাসাগরে মহীঢাল থাকে। যেখানে আদর্শ বন্দর ও ব্যবসায়-বাণিজ্যের কেন্দ্র গড়ে ওঠে। পরিশেষে বলা যায়, প্রত্যেকটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করে। তবে এ সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে সেদেশের সাগর- মহাসাগরের পরিমাণ বা পর্যাপ্ততার ওপর। তাই বলা যায়, একটি দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে সাগর- মহাসাগর ইতিবাচক প্রভাব ফেলে।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
একটি দেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে মি. হাসনাতের বর্ণনাকৃত সাগর-ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
