মি. আহসান কোন মহাসাগরের ওপর দিয়ে বেশিরভাগ সময় যাত্রা করেছেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নৌপথে পরিভ্রমণে মি. আহসান বেশিরভাগ সময় আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে চলাচল বা যাত্রা করেছেন। আটলান্টিক মহাসাগর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এ মহাসাগরের আয়তন সমগ্র ভূভাগের প্রায় ১৬% ভাগ এবং প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক। এ মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বদিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। উদ্দীপকের দীর্ঘ অভিজ্ঞ নাবিক মি. আহসান আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বেশিরভাগ সময় সমুদ্রযাত্রা করেছেন। কারণ তিনি বেশি পরিভ্রমণ করেছেন উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ মহাদেশে। আর ইউরোপ ও আমেরিকা মহাদেশে যাত্রার অন্যতম প্রধান নৌপথ হলো আটলান্টিক মহাসাগর। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফিকা মহাদেশ। সুতরাং বলা যায়, মি. আহসানের পরিভ্রমণকৃত মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। যে মহাসাগরের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য সমগ্র বিশ্বজুড়ে সমাদৃত।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
মি. আহসান কোন মহাসাগরের ওপর দিয়ে বেশিরভাগ সময় যাত্রা করেছেন? উদ্দীপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
