শিক্ষকের আলোচিত মহাসাগরটি সেদেশের ব্যবসায় বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: শিক্ষকের আলোচিত মহাসাগরটি হলো ভারত মহাসাগর যা সেদেশের ব্যবসায় বাণিজ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। ব্যবসায় বাণিজ্যের অনুকূল পরিবেশ গঠনের প্রধান মাধ্যম হলো যোগাযোগ ব্যবস্থা। আর এ যোগাযোগ ব্যবস্থা যদি হয় স্বল্প আয়তন ও স্বল্প ব্যয়বিশিষ্ট তবে এটি হবে আরও লাভজনক। উদ্দীপকে শিক্ষকের আলোচিত মহাসাগরটি সেদেশ তথা ভারতবর্ষের ব্যবসায়ীদের ব্যবসায়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। কারণ এর ওপর দিয়ে ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী স্বল্পখরচে ও অনায়াসে অন্যদেশ হতে আমদানি রপ্তানি করতে পারছে। তাছাড়া এর উত্তর-পশ্চিমে মহীসোপান থাকায় সেখানে মৎস্য শিকার ও মৎস্য ব্যবসায়ের কেন্দ্র গড়ে উঠেছে। রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যা উক্ত দেশের অর্থনৈতিক গুরুত্বকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এগুলো ব্যতীতও উক্ত মহাসাগর এলাকায় বিভিন্ন দ্বীপ গড়ে ওঠায় সেখানে সামুদ্রিক বন্দর ও আদর্শ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। যা এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক হয়েছে। সর্বোপরি উক্ত দেশের নিমজ্জিত শৈলশিরার শীর্ষদেশ প্রায়শই পানি প্রবাহিত হয় বলে দ্বীপ এলাকার মাটি প্রচুর উর্বর হয়েছে। ফলে সেখানে কৃষিকাজের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। সুতরাং বলা যায়, উক্ত দেশের জন্য ভারত মহাসাগরটির বৈশিষ্ট্যপূর্ণ দিক ও উপর্যুক্ত বিষয়াবলির জন্য সেদেশের ব্যবসায় বাণিজ্যের ওপর অনুকূল প্রভাব পড়েছে বলে প্রতীয়মান হয়।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
শিক্ষকের আলোচিত মহাসাগরটি সেদেশের ব্যবসায় বাণিজ্যের ওপর কীরূপ প্রভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
