সেদেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত মহাসাগরটি কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আব্দুল আজিজের পর্যবেক্ষণকৃত প্রশান্ত মহাসাগর সেদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। একটি দেশের অর্থনৈতিক উন্নতিতে যোগাযোগ ব্যবস্থা প্রধান ভূমিকা পালন করে। এসব যোগাযোগের মাধ্যমের মধ্যে সমুদ্রপথ অন্যতম। যা সেদেশের ব্যবসায় বাণিজ্যের জন্য বিশেষ প্রয়োজন। F যেকোনো দেশের উন্নয়ন নির্ভর করে সেদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রসারতার অর্জনের ওপর। আর এ প্রসারতা অর্জনের নির্ভর করে সেদেশের উন্নত ও সূদুরপ্রসারী যোগাযোগ ব্যবস্থার ওপর। যার দরুন দেশটি হয়ে উঠবে সমৃদ্ধশালী ও শিল্পনগরীর প্রাণকেন্দ্রবিন্দু। মহাসাগর হলো কোনো দেশের এমন এক মাধ্যম যার ওপর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সহজে ও অনায়াসে যাতায়াত করা যায়। উদ্দীপকের আব্দুল আজিজের পর্যবেক্ষণকৃত প্রশান্তি মহাসাগর সেদেশের অর্থনৈতিক উন্নয়নে ফলপ্রসূ অবদান রাখবে বলে ধারণা করা হয়। কারণ এ মহাসাগরের এমন কিছু উপাদান রয়েছে যা সেদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম। অর্থাৎ এ মহাসাগরের মহীঢালের সংখ্যা ছিল সর্বাধিক্। যা সেদেশের আদর্শ সামুদ্রিক বন্দর গড়ে উঠবে। যা সেদেশের ব্যবসায় বাণিজ্যে সমূহ সম্ভাবনাকে নিশ্চিত করে। এছাড়া মহীঢাল বেশি হওয়ার কারণে সেখানে মূল্যবান ম্যাঙ্গানিজ নডিউলস ও অন্যান্য ধাতু পাওয়া যায়। উক্ত মহাসাগরটি অনেকগুলো সাগর নিয়ে গঠিত। এতে সেদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। এগুলো ছাড়াও সেদেশের অসংখ্য দ্বীপমালার উপকূলে ব্যবসায়িক কেন্দ্রগুলো গঠিত হওয়ায় সেদেশের ব্যবসায় পরিবেশ হয়েছে যথেষ্ট অনুকূল। আর এসব বৈশিষ্ট্যের কারণে উক্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে বলে তা নিশ্চিত করা যায়।
HSC Geography 1st Paper Chapter 7 : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 7 : বারিমণ্ডল · সৃজনশীল
সেদেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত মহাসাগরটি কীরূপ প্রভাব ফেলবে বলে তুম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
