শেয়ারFacebookWhatsApp

উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ্ আল-মাহদী।

HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন · সৃজনশীল

উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা কে?

উদ্দীপক

উসমান গাজী মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কালের বিবর্তনে তার উত্তরাধিকারীদের মাধ্যমে অটোমান সাম্রাজ্য এশিয়া ও ইউরোপ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে সম্প্রসারিত হয়। এ বংশের সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ খ্রিষ্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করে সেখানে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। নতুন রাজধানী শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ্ আল-মাহদী।

উত্তর

মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা হযরত আলী (রা) ও কন্যা হযরত ফাতেমা (রা)-এর পরবর্তী বংশধরগণ ইতিহাসে ফাতেমী নামে পরিচিত। ফাতেমী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উবায়দুল্লাহ আল মাহদী। তিনি অল্প সময়েই সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটান। ফলে ফাতেমী খিলাফত একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাজ্যবিজয় ও রাজধানী প্রতিষ্ঠার ঘটনা ফাতেমীয় খলিফা আল-মুইজের মিশর বিজয় এবং কায়রো নগরী প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, উসমান গাজী মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এ বংশের সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ খ্রিষ্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করে সেখানে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। নতুন রাজধানী শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়, যা আল মুইজের মিশর বিজয় ও কায়রো নগরীর প্রতিষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ। আল-মুইজের মিশর বিজয়ের প্রাক্কালে মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ইখশিদ বংশীয় শাসনকর্তা কাফুর এ সময় মিশর শাসন করছিলেন। তার ২০ বছরের কুশাসনে মিশর রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়ে। শাসকবর্গ বহুদিন ধরে সেনাবাহিনীর বেতন ও ভাতা দিতে না পারায় দেশের প্রতিরক্ষা অতিশয় দুর্বল হয়ে পড়ে। এমন সময় মিশরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাতেমি খলিফা আল-মুইজকে মিশর দখল করার এবং তথায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আকুল আবেদন জানায়। তাদের ডাকে আল-মুইজ ৯৬১ খ্রিষ্টাব্দে তার প্রখ্যাত সেনাপতি জওহরের নেতৃত্বে মিশরে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। বিজয়ী সেনাপতি জওহর আল-কাহিরা নামে একটি নতুন নগরীর গোড়াপত্তন করেন এবং সে নগরীটিকে মিশরের রাজধানী হিসেবে নির্বাচিত করেন। এ আল কাহিরা শহরই বর্তমানে কায়রো নগরী। জওহরের অনুরোধে আল-মুইজ ৯৭৩ খ্রিষ্টাব্দে মিশর গমন করেন। মিশরে তিনি এক প্রাণঢালা সংবর্ধনা লাভ করেন। তথায় আল মুইজ মহামারি ও দুর্ভিক্ষে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উত্তর

কেবল নতুন রাজধানী প্রতিষ্ঠাই নয়, সুশাসক হিসেবেও সামঞ্জস্যপূর্ণ ফাতেমীয় খলিফা বিখ্যাত ছিলেন- উক্তিটি যথার্থ।উদ্দীপকে উল্লিখিত শাসক আল মুইজ ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাকল্পে আল মুইজ সমগ্র সাম্রাজ্যকে প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করে তথায় সুযোগ্য শাসক ও কর্মচারী নিয়োগ দেন। ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের দায়িত্ব দেন। ফলে ভূমি রাজস্ব বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মুইজ সেনাবাহিনী ও নৌবাহিনীরও সংস্কার সাধন করেন। ব্যবসায় বাণিজ্যের উন্নতি সাধনে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে উত্তর আফ্রিকা ও মিশর সুখ ও সমৃদ্ধির শীর্ষ শিখরে আরোহণ করে। অমায়িক, দয়ালু ও মার্জিত রুচিসম্পন্ন খলিফা আল মুইজ অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। সুশিক্ষিত, সুবক্তা, ভাষাবিদ এবং একজন কবি হিসেবে ইসলামের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তিনি যে জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ সম্পর্কে ঐতিহাসিক Syed Ameer Ali বলেন, "তিনি নিঃসন্দেহে পাশ্চাত্যের মামুন ছিলেন এবং তার শাসনামলে উত্তর আফ্রিকা সভ্যতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করে।অতএব, নতুন রাজধানী প্রতিষ্ঠাই নয়, সুশাসক হিসেবে খলিফা আল মুইজ ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করে ইতিহাসে অমর হয়ে আছেন।
HSCIslamic History 1st paperChapter 6 : স্পেনে উমাইয়া শাসনআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জিন্নাহ ইউরোপের একটি দেশে রেলভ্রমণ করছিল। সে পাশের যাত্রীর কাছে শুনতে পেল সেই দেশটি এক সময় মুসলমানরা শাসন করত। যখন মুসলমানরা দেশটি শাসন করতে এল এর পূর্বমুহূর্তে গোত্রীয় ও ব্যক্তিগত কলহ দেশটির শৃঙ্খলা নষ্ট করে দেয়। দেশটির তখনকার রাজধানী ছিল টলেডো। দেশটির কেন্দ্রীয় শাসন স্বৈরাচারী ছিল বলে একজন শাসক সেই দেশটিতে মুসলমানদের অভিযানের আমন্ত্রণ জানায়।
প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে জিন্নাহর ভ্রমণকৃত দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।
জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- মতামত প্রদান কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নোয়াখালীর কিবলিয়া ২০০৪ সালে ইউরোপ গমন করে এবং সেখানে মুসলমানদের সংখ্যা দেখে অবাক হয়। সে তার বন্ধু দেলোয়ারকে জিজ্ঞাসা করে, এখানে মুসলমানদের সংখ্যা এত কম কেন? দেলোয়ার তাকে উত্তর দেয়, কোনো এক সময় এ ইউরোপের। কোনো এক দেশে মুসলিম সম্প্রদায় আগমন করেছিল এবং শাসন করেছিল। তবে তা আরব মুসলিমদের সর্বশেষ এবং নাটকীয় ও গুরুত্বপূর্ণ অভিযান।
প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।
দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার তৎকালীন রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
আরবদের এ অভিযানে ইউরোপে শান্তি-শৃঙ্খলা স্থাপিত হয়- মতামত দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইসলামপুর একটি জনবহুল এলাকা। এখানকার জনগণের প্রায় সবাই অশিক্ষিত। শিক্ষার অভাবে তাদের সামাজিক জীবন খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল। এ গ্রামেরই শিক্ষিত সন্তান জারিফ গ্রামের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। তিনি গ্রামে স্কুল-পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, মসজিদ প্রভৃতি স্থাপনে অবদান রাখেন। তারই। প্রচেষ্টায় গ্রামটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। পরবর্তীকালে তার বংশধরগণও এর ধারাবাহিকতায় এলাকার। উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন।
জাবালুত তারিক কী?
দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?
উদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভোলানাথপুরের ফরাজি বংশের জমিদার জামাল ফরাজি চৌধুরী বংশের রায়হান চৌধুরীর নিকট এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী রায়হান চৌধুরী ফরাজি বংশের লোকদের ওপর নির্মম অত্যাচার চালান। তার অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে ফরাজি বংশের সন্তান জাওয়াদ ফরাজি মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণ করে পার্শ্ববর্তী ঝোপখালীতে তিনি একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।
কোন মুসলিম শাসকের আমলে স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়?
তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন?
উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আলোচনা কর।
উক্ত শাসকের কৃতিত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতীয় সমাজ ছিল বহুধাবিভক্ত। শ্রেণিভেদ প্রথা এ অঞ্চলের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। রাজনৈতিকভাবেও এ অঞ্চল ছিল বিশৃঙ্খল। এ অঞ্চলটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। শাসকদের মধ্যে কোনো একতা ছিল না। সমাজে শূদ্রদের কোনো অধিকার ছিল না। আর গীতা পাঠের ক্ষেত্রেও শূদ্ররা বৈষম্যের শিকার হতো। তারা নির্দিষ্ট কিছু কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারত না। এ অবস্থায় মুসলমানদের সাম্যের বাণী নিম্ন শ্রেণির ভারতীয়দের খুব সহজেই। আকর্ষণ করে। এছাড়া সিন্ধুর রাজা দাহিরের কুশাসন ভারতে মুসলিম অভিযানের সাফল্যকে ত্বরান্বিত করেছিল।
'আদ দাখিল' শব্দের অর্থ কী?
আবদুর রহমান আদ দাখিল কীভাবে ক্ষমতা দখল করেন?
উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালের স্পেনীয় ৩ সমাজের মিল কোথায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত অনুরূপ পরিস্থিতিই স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল বক্তব্যটির পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উজ্জ্বল তার বাবার মুখে ইতিহাসের এক আমিরের নতুন আমিরাত প্রতিষ্ঠার গল্প শুনছিল। নতুন আমির অল্প বয়সে পিতৃ সিংহাসন হতে বঞ্চিত হয়ে রাজপরিবারের অন্যদের মৃত্যু স্বচোখে অবলোকন করে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে পালিয়ে যান এবং সুদীর্ঘ পাঁচ বছর যাযাবর জীবনযাপন করার পর ইউরোপ মহাদেশে একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৩২ বছর অতান্ত যোগ্যতার সাথে উক্ত আমিরাতের শাসনকার্য পরিচালনা করে মৃত্যুবরণ করেন।
কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়?
কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
ইউরোপের কোন দেশের শাসকের ঘটনাবলি উদ্দীপকে ৩ ২ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের ইউরোপে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।