ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।
উত্তর: মুসলিম বিজয়ের পর থেকে স্পেনীয় খ্রিস্টানরা আরবদের সুশাসন ও উন্নত জীবনযাত্রায় মুগ্ধ হয়ে আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অনুসারী হয়। তারা নিজেদের শিল্প, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের দৈন্যতা সম্বন্দ্বে ওয়াকিবহাল ছিল এবং বিকাশমান আরবীয় জ্ঞান-বিজ্ঞানের প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে, ধর্মীয় দিক থেকে ইসলামপন্থি না হলেও রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের দিক দিয়ে আরবীয় হয়ে গিয়েছিল। ধর্মান্ধ খ্রিষ্টানরা সব দিক থেকে আরবীয়করণের ফলে ভীত হয়ে পড়ে। তারা ইসলাম ধর্মের চেয়ে আরবীয়করণের প্রতি বেশি বিদ্বেষী হয়ে ওঠে এবং মুসলমান শাসকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন · সৃজনশীল
ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর