শেয়ারFacebookWhatsApp

মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম কী ছিল?

উত্তর: মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম ছিল কর্ডোভা।

HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন · সৃজনশীল

মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম কী ছিল?

উদ্দীপক

একটি বিশৃঙ্খল অবস্থায় পিতৃ সিংহাসনে আরোহণ করে সাজিদ মহা সংকটে পতিত হন। বয়সে নবীন হলেও এ কিশোর দূরদর্শী শাসক সকল বিশৃঙ্খলা ও অরাজকতার অবসান ঘটিয়ে দেশকে শক্তিশালী ও সুসংহত করেন। তার দক্ষ পরিচালনায় দেশ কৃষি, শিল্প, সাহিত্যসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করে । তার রাজধানী ছিল তিলোত্তমা নগরী। তিনি রাজধানীতে তার স্ত্রী জিনাতের নামে জিনাত প্রাসাদ' নির্মাণ করেন। একে বলা হতো যুগের বিস্ময়। তার নির্মিত প্রাসাদ, গৃহ, অট্টালিকা, উদ্যান, প্রস্রবণ প্রভৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত।

Dhaka · 2018

উত্তর

মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম ছিল কর্ডোভা।

উত্তর

আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলকে 'কুরাইশদের বাজপাখি' বলা হয়। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফা উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আব্দুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আবদুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে 'কুরাইশদের বাজপাখি' উপাধি দেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'জিনাত প্রাসাদের' সাথে স্পেনে তৃতীয় আবদুর রহমানের নির্মিত আজ-জোহরা প্রাসাদের মিল রয়েছে। স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমান স্থাপত্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনকালে (৯১২-৯৬১ খ্রি.) স্পেনে সুন্দর সুন্দর প্রাসাদ, মসজিদ, হাম্মামখানা, অট্টালিকা নির্মিত হয়। এগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো আজ-জোহরা প্রাসাদ। এটির সাথে উদ্দীপকে উল্লিখিত জিনাত প্রাসাদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, সাজিদ তার দেশের রাজধানীতে নিজের স্ত্রী জিনাতের নামে 'জিনাত প্রাসাদ' নির্মাণ করেন। অনুপম সুন্দর এ প্রাসাদকে যুগের বিস্ময় বলা হতো। একইভাবে তৃতীয় আবদুর রহমান স্পেনের শাসনক্ষমতা লাভের পর তার স্ত্রীর নামে বিশাল ও দৃষ্টিনন্দন আজ- জোহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন। এ প্রাসাদ নির্মাণে তিনি কারিগর ও পরামর্শকসহ ১০,০০০ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। প্রাসাদটি নির্মাণে তৎকালীন প্রায় ৫০,০০,০০০ দিনার খরচ হয়। এর মণি-মুক্তা খচিত স্তম্ভরাজি, মার্বেল ও স্ফটিক পাথরের নির্মিত স্তম্ভের উপর বৃত্তাকার গম্বুজ, চৌবাচ্চা, ঝরনা, গজদন্ড এবং আবলুস কাঠের গবাক্ষ পর্যটকদের মনে বিস্ময়ের উদ্রেক করত। সুতরাং বলা যায়, উদ্দীপকের জিনাত প্রাসাদের সাথে আজ-জোহরা প্রাসাদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত তিলোত্তমা নগরীর মতো মুসলিম শাসনামলে স্পেনের রাজধানী কর্ডোভা তৎকালীন ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ নগরীতে পরিণত হয়েছিল। স্পেনের আমির প্রথম আবদুর রহমানের সময় (৭৫৬-৭৮৮খ্রি.) থেকে শুরু করে পরবর্তী উমাইয়া শাসকদের শাসনকালে কর্ডোভা নগরীর ব্যাপক উন্নয়ন হয়। খলিফা তৃতীয় আবদুর রহমানের সময় এ নগরী সমৃদ্ধির শিখরে উপনীত হয়। সৌন্দর্যের জন্য এটি সমসাময়িক যুগে শিল্প-সংস্কৃতি ও শিক্ষায় ইউরোপের কেন্দ্রে মা হওয়া ছাড়াও পরিণত হয়েছিল। ২৪ মাইল দৈর্ঘ্য এবং ৬ মাইল প্রস্থ বিশিষ্ট কর্ডোভার সে সময়ই লোকসংখ্যা ছিল ১০ লক্ষ। এ শহরে উন্নত পয়ঃপ্রণালি ও রাতে রাস্তা আলোকিত করার ব্যবস্থা ছিল। ঐতিহ্যবাহী ও উন্নত লন্ডন শহরেও ওই সময় সেরকম ব্যবস্থা ছিল না। উদ্দীপকে বলা হয়েছে, সাজিদ তার রাজ্যের রাজধানীতে গৃহ, অট্টালিকা, উদ্যান, প্রস্রবণ প্রভৃতি নির্মাণ করে সেটিকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন। মুসলিম শাসনামলে স্পেনের রাজধানী কর্ডোভা নগরীও এরূপ উন্নত ছিল। ঐ সময় কর্ডোভাতে ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,১৩,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা ছিল। কর্ডোভা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, জমকালো আজ-জোহরা প্রাসাদসহ সুন্দর সুন্দর অট্টালিকা, শ্বেতপাথরের ফোয়ারা, সুরভিত পুষ্পোদ্যান ইত্যাদি কর্ডোভাকে তিলোত্তমা নগরীতে পরিণত করে। ভাষা, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য, সংগীত, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস প্রভৃতি চর্চার ক্ষেত্রে কর্ডোভা ছিল ইউরোপে অতুলনীয়। ঐতিহাসিক পি কে হিট্টি এ প্রসঙ্গে বলেন, এ সময় কর্ডোভা সংস্কৃতিতে ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত শহর ছিল। এজন্য এটিকে ইউরোপের বাতিঘর' বলা হতো। তৎকালীন বিশ্বের তিনটি সাংস্কৃতিক কেন্দ্রের একটি ছিল কর্ডোভা (অপর দুটি হলো কনস্টান্টিনোপল ও বাগদাদ)। উপরের আলোচনার আলোকে বলা যায়; মুসলিম শাসনামলে কর্ডোভা ছিল একটি সমৃদ্ধ নগরী
HSCIslamic History 1st paperChapter 6 : স্পেনে উমাইয়া শাসনDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জিন্নাহ ইউরোপের একটি দেশে রেলভ্রমণ করছিল। সে পাশের যাত্রীর কাছে শুনতে পেল সেই দেশটি এক সময় মুসলমানরা শাসন করত। যখন মুসলমানরা দেশটি শাসন করতে এল এর পূর্বমুহূর্তে গোত্রীয় ও ব্যক্তিগত কলহ দেশটির শৃঙ্খলা নষ্ট করে দেয়। দেশটির তখনকার রাজধানী ছিল টলেডো। দেশটির কেন্দ্রীয় শাসন স্বৈরাচারী ছিল বলে একজন শাসক সেই দেশটিতে মুসলমানদের অভিযানের আমন্ত্রণ জানায়।
প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।
পাঠ্যপুস্তকের আলোকে জিন্নাহর ভ্রমণকৃত দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।
জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- মতামত প্রদান কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নোয়াখালীর কিবলিয়া ২০০৪ সালে ইউরোপ গমন করে এবং সেখানে মুসলমানদের সংখ্যা দেখে অবাক হয়। সে তার বন্ধু দেলোয়ারকে জিজ্ঞাসা করে, এখানে মুসলমানদের সংখ্যা এত কম কেন? দেলোয়ার তাকে উত্তর দেয়, কোনো এক সময় এ ইউরোপের। কোনো এক দেশে মুসলিম সম্প্রদায় আগমন করেছিল এবং শাসন করেছিল। তবে তা আরব মুসলিমদের সর্বশেষ এবং নাটকীয় ও গুরুত্বপূর্ণ অভিযান।
প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।
দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার তৎকালীন রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
আরবদের এ অভিযানে ইউরোপে শান্তি-শৃঙ্খলা স্থাপিত হয়- মতামত দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইসলামপুর একটি জনবহুল এলাকা। এখানকার জনগণের প্রায় সবাই অশিক্ষিত। শিক্ষার অভাবে তাদের সামাজিক জীবন খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল। এ গ্রামেরই শিক্ষিত সন্তান জারিফ গ্রামের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। তিনি গ্রামে স্কুল-পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, মসজিদ প্রভৃতি স্থাপনে অবদান রাখেন। তারই। প্রচেষ্টায় গ্রামটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। পরবর্তীকালে তার বংশধরগণও এর ধারাবাহিকতায় এলাকার। উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন।
জাবালুত তারিক কী?
দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?
উদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভোলানাথপুরের ফরাজি বংশের জমিদার জামাল ফরাজি চৌধুরী বংশের রায়হান চৌধুরীর নিকট এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী রায়হান চৌধুরী ফরাজি বংশের লোকদের ওপর নির্মম অত্যাচার চালান। তার অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে ফরাজি বংশের সন্তান জাওয়াদ ফরাজি মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণ করে পার্শ্ববর্তী ঝোপখালীতে তিনি একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।
কোন মুসলিম শাসকের আমলে স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়?
তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন?
উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আলোচনা কর।
উক্ত শাসকের কৃতিত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতীয় সমাজ ছিল বহুধাবিভক্ত। শ্রেণিভেদ প্রথা এ অঞ্চলের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। রাজনৈতিকভাবেও এ অঞ্চল ছিল বিশৃঙ্খল। এ অঞ্চলটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। শাসকদের মধ্যে কোনো একতা ছিল না। সমাজে শূদ্রদের কোনো অধিকার ছিল না। আর গীতা পাঠের ক্ষেত্রেও শূদ্ররা বৈষম্যের শিকার হতো। তারা নির্দিষ্ট কিছু কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারত না। এ অবস্থায় মুসলমানদের সাম্যের বাণী নিম্ন শ্রেণির ভারতীয়দের খুব সহজেই। আকর্ষণ করে। এছাড়া সিন্ধুর রাজা দাহিরের কুশাসন ভারতে মুসলিম অভিযানের সাফল্যকে ত্বরান্বিত করেছিল।
'আদ দাখিল' শব্দের অর্থ কী?
আবদুর রহমান আদ দাখিল কীভাবে ক্ষমতা দখল করেন?
উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালের স্পেনীয় ৩ সমাজের মিল কোথায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত অনুরূপ পরিস্থিতিই স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল বক্তব্যটির পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উজ্জ্বল তার বাবার মুখে ইতিহাসের এক আমিরের নতুন আমিরাত প্রতিষ্ঠার গল্প শুনছিল। নতুন আমির অল্প বয়সে পিতৃ সিংহাসন হতে বঞ্চিত হয়ে রাজপরিবারের অন্যদের মৃত্যু স্বচোখে অবলোকন করে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে পালিয়ে যান এবং সুদীর্ঘ পাঁচ বছর যাযাবর জীবনযাপন করার পর ইউরোপ মহাদেশে একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৩২ বছর অতান্ত যোগ্যতার সাথে উক্ত আমিরাতের শাসনকার্য পরিচালনা করে মৃত্যুবরণ করেন।
কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়?
কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
ইউরোপের কোন দেশের শাসকের ঘটনাবলি উদ্দীপকে ৩ ২ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের ইউরোপে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।