কাকে, কেন 'কুরাইশদের বাজপাখি' বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলকে 'কুরাইশদের বাজপাখি' বলা হয়। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফা উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আব্দুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আবদুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে 'কুরাইশদের বাজপাখি' উপাধি দেন।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন · সৃজনশীল
কাকে, কেন 'কুরাইশদের বাজপাখি' বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর