উদ্দীপকের সম্রাট আকবরের ন্যায় স্পেনের উমাইয়া খলিফা আব্দুর রহমান আল আওসাত তার দরবারের বিখ্যাত চার ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
সম্রাট আকবরের মতো স্পেনের মুসলিম শাসক আবদুর রহমান আল আওসাত বিখ্যাত ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সম্রাট আকবর ও আবদুর রহমান আল আওয়াত এমন কিছু পরামর্শক। পেয়েছিলেন যারা সাম্রাজ্যের শাসনব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা। করতে সহায়তা করেন। এ শ্রেণির মানুষের সঠিক দায়িত্ব পালন, পরামর্শ প্রভৃতি দ্বারা শাসকগণ ব্যাপকভাবে প্রভাবিত হয়। উদ্দীপকের সম্রাট আকবর ও উমাইয়া শাসক আবদুর রহমান আল আওয়াত ছিলেন এমনিই দুই জন শাসক। চার জন ব্যক্তি আবদুর রহমান আল আওয়াতকে বিশেষভাবে প্রভাবিত করেন। তারা হলেন- ফকিহ ইয়াহইয়া-বিন-ইয়াহইয়া, সংগীতজ্ঞ আবুল হাসান-বিন-নাফে ওরফে জিরিয়াব, খোজা নাসের এবং সুলতানা তারুবা। আব্দুল করিম ইবনে মুগীস ছিলেন তার প্রধান সেনাপতি ও সুযোগ্য মন্ত্রী। তারা আবদুর রহমান আল আওয়াতকে শাসনকার্যে সাহায্য করতেন। উদ্দীপকেও এ বিষয়ই প্রতিফলিত হয়। যেমন সম্রাট আকবরকে কয়েকজন ব্যক্তি প্রভাবিত করেছিলেন। তারা হলেন আবুল ফজল, তানসেন, বীরবল, রাজা টোডরমল প্রমুখ।
সুতরাং বলা যায়, সম্রাট আকবরের ন্যায় স্পেনের মুসলিম শাসক আবদুর রহমান আল আসওয়াদও বিখ্যাত ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।