উদ্দীপকে বর্ণিত রাজধানী শহরের সাথে স্পেনের উমাইয়া শাসন আমলের কর্ডোভা শহরের সাদৃশ্য রয়েছে।
কর্ডোভা একটি জাতির পরিচয়। একটি বিপ্লবের উৎস, একটি যুগ মানসচেতনা বহ্নিশিখা। যুগব্যাপী তমসাচ্ছন্ন একটি মহাদেশের আলোকোজ্জ্বল বাতিঘর। প্রথম আব্দুর রহমানের ৭৫৬ খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্যে তার শৌর্যবীর্য, সাধনা পরিশ্রম আর রাজনৈতিক দূরদর্শিতার সংস্পর্শে অখ্যাত কর্ডোভা ক্রমান্বয়ে খ্যাতির শিখরে আরোহণ শুরু করে। একে একে কৃষি, শিল্প ও বাণিজ্যের অবকাঠামো, সড়ক, সেতু, মসজিদ, প্রাসাদ, বাসগৃহ, মিনার, মক্তব, মাদ্রাসা, স্নানাগার, কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, পাঠাগার, এতিমখানা, মোসাফির খ্যানা ইত্যাদি গড়ে ওঠে। ১০,০১,৩০০ বাড়ি, ২১টি মাদ্রাসা, ৭০টি গ্রন্থাগার এবং অসংখ্য বইয়ের দোকান বিশিষ্ট এ শহরটি আন্তর্জাতিক খ্যাতি ও পর্যটকদের মনে সপ্তম ও শ্রদ্ধা জাগিয়েছিল। তৃতীয় আব্দুর রহমানের সময় কর্ডোভা নগরী রাতের বাতিতে আলোকিত ছিল। কিন্তু তার ৭০০ বছর পরেও লন্ডনের রাস্তায় বাতির ব্যবহার হয়নি।
তাই উপরিউক্ত বর্ণনার আলোকে উদ্দীপকে বর্ণিত রাজধানী শহরের সাথে স্পেনের উমাইয়া শাসন আমলের কর্ডোভা শহরের সাদৃশ্য খুঁজে পাই।