উদ্দীপকে উল্লিখিত দেশে অর্থাৎ স্পেনে শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদান অপরিসীম।
গোটা ইউরোপে যখন লেখাপড়ার প্রচলন শুরু হয়নি, তখন স্পেনের অধিকাংশ মুসলমান লেখাপড়া জানত। অবশ্য বেসরকারি উদ্যোগেই নাগরিকদের শিখতে হতো। আরবি ব্যাকরণ ও কবিতা এবং কুরআন শরীফ পড়া ও লেখার ওপর ভিত্তি করে স্পেনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। গড়ে উঠেছিল। কুরআনের ব্যাখ্যা, দর্শন, ধর্মতত্ত্ব, আরবি ব্যাকরণ, কাব্য ও অভিধান, ইতিহাস ও ভূগোলের ওপর ভিত্তি করে উচ্চশিক্ষা গড়ে উঠেছিল। কর্ডোভা, সেভিল, মালাগা ও গ্রানাডায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ও আইন ছাড়াও জ্যোতির্বিদ্যা, গণিত ও চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়া হতো। ৭ম নাসিরীয় ইউসুফ আবু আল-হাজ্জাজ গ্রানাডায় বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব, বিচার শাস্ত্র, চিকিৎসা বিদ্যা, রসায়ন, দর্শন ও জ্যোতির্বিদ্যা শিক্ষা দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের দরজায় একটি জনপ্রিয় বাণী খোদাই করা ছিল। সেটি হলো, "বিশ্বজগৎ কেবল চারটি জিনিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। জ্ঞানীদের শিক্ষা, ন্যায়বিচার, প্রার্থনা ও সাহসীদের বীরত্ব।" তৃতীয় আব্দুর রহমান রাজধানীতে ২৭টি অবৈতনিক স্কুল তৈরি করেছিলেন। তিনি কর্ডোভার প্রধান জামে মসজিদ সংলগ্ন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এর খ্যাতি বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বিখ্যাত ঐতিহাসিক ইবন আল কুতাইয়াহ এবং বাগদাদের বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ আবু আলি আল কালি ছিলেন এ বিশ্ববিদ্যালয়েরসম্মানিত অধ্যাপক। এভাবে শিক্ষার প্রচার-প্রসারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মুসলমানগণ।