মুসা ও তারিকের সাক্ষাৎ সম্পর্কে কী জান? লেখ।
উত্তর: তারিক বিন জিয়াদ টলেডোর নিকটবর্তী তারাভেরাতে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর-এর সংবর্ধনার জন্য অপেক্ষাও করেন কিন্তু উভয়ের সাক্ষাৎ মধুরতম ও প্রীতিপূর্ণ হয় নি। তারিক বিন জিয়াদকে আদেশ অমান্য করার দায়ে মুসা বিন নুসাইর বেত্রাঘাত করেন। প্রবল বিক্রমশালী বীর তারিক সামরিক শৃঙ্খলার প্রতি নজিরবিহীন শ্রদ্ধা দেখিয়ে নীরবে এ অপমান সহ্য করেন। পরবর্তী সময়ে মুসা ও তারিকের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে আরাগোনা অভিমুখে রওয়ানা হন। আরাগোনার গভর্নর কাউন্ট করচুন আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ৭১৪ খ্রিষ্টাব্দে তারা দুজনে দামেস্কের খলিফা আল-ওয়ালিদের গুরুতর পীড়ার সংবাদে সিরিয়া অভিমুখে যাত্রা করেন।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন · সৃজনশীল
মুসা ও তারিকের সাক্ষাৎ সম্পর্কে কী জান? লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর