বুদ্ধির বিকাশে পরিবেশ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: বুদ্ধির বিকাশে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া যায় তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। এ ক্ষেত্রে কিংসলি ডেভিস ইসাবেলা নামে এক শিশুর উল্লেখ করেছেন। ইসাবেলা তার কালা ও বোবা মায়ের সাথে সাড়ে ছয় বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। দেখা যায় যে সাড়ে ছয় বছরে ইসাবেলার মানবিক গুণাবলি তেমন বিকশিত হয়নি। পরবর্তীতে প্রশিক্ষণের ফলে দু'বছরের শেষে ভালোভাবে কথা বলতে শেখে এবং তার বুদ্ধ্যঙ্ক বেড়ে যায় তিন গুণ। এ থেকেই বুঝা যায় বুদ্ধির বিকাশে পরিবেশের যথেষ্ট প্রভাব রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
বুদ্ধির বিকাশে পরিবেশ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

