স্বাভাবিকভাবে প্রাণী যা কিছু করে তাই আচরণ। অন্যভাবে বল যায় বাইরের পরিবেশ থেকে কোনো উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ে আঘাত করে তখন আমরা ঐ উদ্দীপকের প্রতি একটি নির্দিষ্ট প্রতিক্রিয় করি, এ প্রতিক্রিয়াই হলো আচরণ। আচরণকে বিভিন্নভাবে ভাগ কর যেতে পারে যার মধ্যে একটি ভাগ হলো সামগ্রিক আচরণ।
আচরণকে আমরা কখনো সামগ্রিকভাবে দেখে থাকি আবার কখনো বিচ্ছিন্নভাবেও দেখে থাকি। কোন আচরণকে যখন একটি পূর্ণাঙ্গ এককে বিশ্লেষণ করা হয়, তখন তাকে সামগ্রিক আচরণ বলা হয়। অপরদিকে সেই আচরণকে যখন খণ্ড খণ্ড আকারে বিশ্লেষণ করা হয় তখন আমরা তাকে খণ্ডিত আচরণ বলি। যেমন- নেতার ভাষণ একটি সামগ্রিক আচরণ। নেতার ভাষণকে যখন কথা বলা, ঠোঁটের অঙ্গভঙ্গি, নড়াচড়া, তাকানো, হাত নাড়ানো প্রভৃতি খণ্ডে খন্ডে বিভক্ত করি তখন সেগুলো হবে খণ্ডিত আচরণ।