অধ্যায়-৪ : জ্যামিতিক অঙ্কন উচ্চতর গণিত

SSC উচ্চতর গণিত এর অধ্যায়-৪ : জ্যামিতিক অঙ্কন অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১০৯

প্রশ্ন

উচ্চতর গণিত

বিষয়

SSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় AC ও BD.
বৃত্তটির পরিধি নির্ণয় কর।

উত্তর

দেওয়া আছে, বৃত্তটির ব্যাসার্ধ, r=3 সে.মি.\mathrm{r} = 3 \mathrm{~সে.মি.} \therefore বৃত্তটির পরিধি =2πr= 2\pi \mathrm{r} একক =2×3.1416×3 সে.মি.= 2 \times 3.1416 \times 3 \mathrm{~সে.মি.} =18.85 সে.মি. (প্রায়) (Ans.)= 18.85 \mathrm{~সে.মি.} \mathrm{~(প্রায়)} \mathrm{~(Ans.)}
প্রমাণ কর যে, ACBD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD}.

উত্তর

question image বিশেষ নির্বচন: মনে করি বৃত্তে অন্তর্লিখিত ABCDA B C D চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে ABA BCDC D এবং BCB CADA DACA C এবং BDB D চতুর্ভুজটির দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে, ACBD=ABCD+BCADA C \cdot B D= A B \cdot C D+B C \cdot A D. প্রমাণ: BAC\angle B A C কে DAC\angle D A C থেকে ছোট ধরে নিয়ে AA বিন্দুতে ADA D রেখাংশের সাথে BAC\angle B A C এর সমান করে DAP\angle D A P আঁকি যেন APA P রেখা BDB D কর্ণকে PP বিন্দুতে ছেদ করে। অঙ্কন অনুসারে BAC=DAP\angle B A C=\angle D A P. উভয়পক্ষে CAP\angle C A P যোগ করে পাই, BAC+CAP=DAP+CAP\angle B A C+\angle C A P=\angle D A P+\angle C A P অর্থাৎ, BAP=CAD\angle B A P=\angle C A D এখন ABP\triangle A B PACD\triangle A C D এর মধ্যে BAP=CAD\angle B A P=\angle C A D এবং ABD=ACD\angle A B D=\angle A C D [একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে] এবং অবশিষ্ট APB=\angle A P B= অবশিষ্ট ADC\angle A D CABP\therefore \triangle A B PACD\triangle A C D সদৃশকোণী। BPCD=ABAC...(1)\therefore \frac{B P}{C D}=\frac{A B}{A C}\ldots...(1) অর্থাৎ, ACBP=ABCDA C \cdot B P=A B \cdot C D আবার, ABC\triangle A B CAPD\triangle A P D এর মধ্যে BAC=PAD\angle B A C=\angle P A D [অঙ্কন অনুসারে] ADP=ACB\angle A D P=\angle A C B [একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে] এবং অবশিষ্ট ABC=\angle A B C= অবশিষ্ট APD\angle A P D ABC\therefore \triangle A B CAPD\triangle A P D সদৃশকোণী। ADAC=PDBC\therefore \frac{A D}{A C}=\frac{P D}{B C} অর্থাৎ, ACPD=BCAD(2)A C \cdot P D=B C \cdot A D \cdots \cdots(2) এখন সমীকরণ (1) ও (2) যোগ করে পাই, ACBP+ACPD=ABCD+BCADA C \cdot B P+A C \cdot P D=A B \cdot C D+B C \cdot A D বা, AC(BP+PD)=ABCD+BCADA C(B P+P D)=A B \cdot C D+B C \cdot A D কিন্তু BP+PD=BDB P+P D=B D ফলে ACBD=ABCD+BCADA C \cdot B D=A B \cdot C D+B C \cdot A D [প্রমাণিত]
এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার ভূমি বৃত্তের ব্যাসের সমান, অপর বাহুদ্বয়ের অন্তর বৃত্তের ব্যাসার্ধের সমান এবং শিরকোণ 3030^\circ. [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]

উত্তর

পাঠ্যবইয়ের অধ্যায়-৪ এর সম্পাদ্য-৩ অনুরূপ। পৃষ্ঠা-৮৪ question image question image

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কর্ণদ্বয় AC ও BD। [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
বৃত্তটির পরিধি নির্ণয় করো।

উত্তর

দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ, r = 3 সে.মি. বৃত্তের পরিধি =2πr= 2\pi\mathrm{r} একক =(2×3.1416×3)= (2 \times 3.1416 \times 3) সে.মি. =18.8496= 18.8496 সে.মি. (প্রায়) নির্ণেয় বৃত্তের পরিধি 18.8496 সে.মি. (প্রায়)।
প্রমাণ করো যে, ACBD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD}

উত্তর

question image মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে AB ও CD এবং BC ও AD। AC ও BD চতুর্ভুজটির দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে, ACBD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD}। অঙ্কন : BAC\angle\mathrm{BAC} কে DAC\angle\mathrm{DAC} থেকে ছোটো ধরে নিয়ে A বিন্দুতে AD রেখার সাথে BAC\angle\mathrm{BAC} এর সমান করে DAP\angle\mathrm{DAP} আঁকি যেন AP রেখা BD কর্ণকে P বিন্দুতে ছেদ করে। প্রমাণ : অঙ্কন অনুসারে, BAC=DAP\angle\mathrm{BAC} = \angle\mathrm{DAP} বা, BAC+=DAP+\angle\mathrm{BAC} + \angle\mathrm{\cap} = \angle\mathrm{DAP} + \angle\mathrm{\cap} [উভয়পক্ষে \angle\mathrm{\cap} যোগ করে] বা, BAP=CAD\angle\mathrm{BAP} = \angle\mathrm{CAD} এখন, ABP\triangle \mathrm{ABP}ACD\triangle \mathrm{ACD} এর মধ্যে BAP=CAD\angle\mathrm{BAP} = \angle\mathrm{CAD} এবং ABD=ACD\angle\mathrm{ABD} = \angle\mathrm{ACD} [একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে] এবং অবশিষ্ট APB=\angle\mathrm{APB} = অবশিষ্ট ADC\angle\mathrm{ADC} \therefore \triangle ABP ও \triangle ACD সদৃশকোণী \therefore BPCD=ABAC\frac{\mathrm{BP}}{\mathrm{CD}} = \frac{\mathrm{AB}}{\mathrm{AC}} \therefore ACBP=ABCD\mathrm{AC} \cdot \mathrm{BP} = \mathrm{AB} \cdot \mathrm{CD} (1)\ldots\ldots\ldots\ldots (1) আবার, ABC\triangle\mathrm{ABC}APD\triangle\mathrm{APD} এর মধ্যে BAC=PAD\angle\mathrm{BAC} = \angle\mathrm{PAD} [অঙ্কন অনুসারে] ADP=ACB\angle\mathrm{ADP} = \angle\mathrm{ACB} [একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে] এবং অবশিষ্ট ABC=\angle\mathrm{ABC} = অবশিষ্ট APD\angle\mathrm{APD} \therefore \triangle ABC ও \triangle APD সদৃশকোণী \therefore ADAC=PDBC\frac{\mathrm{AD}}{\mathrm{AC}} = \frac{\mathrm{PD}}{\mathrm{BC}} বা, ACPD=BCAD\mathrm{AC} \cdot \mathrm{PD} = \mathrm{BC} \cdot \mathrm{AD} (2)\ldots\ldots\ldots\ldots (2) সমীকরণ (1) ও (2) যোগ করে পাই, ACBP+ACPD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BP} + \mathrm{AC} \cdot \mathrm{PD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD} বা, AC(BP+PD)=ABCD+BCAD\mathrm{AC}(\mathrm{BP} + \mathrm{PD}) = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD} বা, ACBD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD} [BP+PD=BD\because \mathrm{BP} + \mathrm{PD} = \mathrm{BD}] \therefore ACBD=ABCD+BCAD\mathrm{AC} \cdot \mathrm{BD} = \mathrm{AB} \cdot \mathrm{CD} + \mathrm{BC} \cdot \mathrm{AD}। (প্রমাণিত)
একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি বৃত্তটির ব্যাসের সমান, অপর দুই বাহুর পার্থক্য বৃত্তটির ব্যাসার্ধের সমান এবং শিরঃকোণ 30°।

উত্তর

question image মনে করি, একটি ত্রিভুজের ভূমি = (3 × 2) সে.মি. বা 6 সে.মি. অপর দুই বাহুর পার্থক্য d = 3 সে.মি. এবং শিরঃকোণ x=30°\angle\mathrm{x} = 30° দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: ধাপ ১. যেকোনো রেখা BD থেকে BP = d নিই। ধাপ ২. P বিন্দুতে x\angle\mathrm{x} এর সম্পূরক কোণের অর্ধেকের সমান DPM\angle\mathrm{DPM} আঁকি। ধাপ ৩. B কে কেন্দ্র করে a এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তচাপ PM কে C বিন্দুতে ছেদ করে। B, C যোগ করি। ধাপ ৪. আবার C বিন্দুতে BPC=PCA\angle\mathrm{BPC} = \angle\mathrm{PCA} অাঁকি যেন CA রেখাংশ BD কে A বিন্দুতে ছেদ করে। তাহলে ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

question image [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সে.মি. হলে ঐ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।

উত্তর

question image মনে করি, ABC সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ও সে. মি.। আমরা জানি, কোনো ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র ঐ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এবং ঐ বাহুদ্বয়ের সাধারণ বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্গত আয়তক্ষেত্রের সমান। সুতরাং, চিত্রে ABAC=2RAD\mathrm{AB} \cdot \mathrm{AC} = 2\mathrm{R} \cdot \mathrm{AD} [এখানে AD লম্ব ও 2R পরিবৃত্তের ব্যাস] AB2=2RAD\mathrm{AB}^2 = 2\mathrm{R} \cdot \mathrm{AD} ..(i)[ABC\ldots.. (i) [ABC সমবাহু ত্রিভুজ হওয়ায় AB = AC] \triangle ABC-এর BO=AO=3\mathrm{BO} = \mathrm{AO} = 3 সে. মি. AO যোগ করে বর্ধিত করায় AD মধ্যমা। এখন, যেহেতু BO=AO=3\mathrm{BO} = \mathrm{AO} = 3 সে. মি. \therefore OD=32\mathrm{OD} = \frac{3}{2} সে. মি. [\because O সম্পাত বিন্দু] \therefore AD=AO+OD\mathrm{AD} = \mathrm{AO} + \mathrm{OD} =3+32= 3 + \frac{3}{2} সে.মি. [\because মধ্যমাত্রয় সম্পাত বিন্দুতে পরস্পরকে 2 : 1 অনুপাতে বিভক্ত করে] =92= \frac{9}{2} সে. মি. এখন, সমীকরণ (i)-এ সংশ্লিষ্ট মান বসিয়ে পাই, AB2=2RAD\mathrm{AB}^2 = 2\mathrm{R} \cdot \mathrm{AD} =2×3×92=27= 2 \times 3 \times \frac{9}{2} = 27 \therefore AB=27=93=33\mathrm{AB} = \sqrt{27} = \sqrt{9 \cdot 3} = 3\sqrt{3} \therefore ABC\triangle\mathrm{ABC}-এর বাহুর দৈর্ঘ্য 333\sqrt{3} সে. মি.।
কোন শর্তে AD2=ABACBDCD\mathrm{AD}^2 = \mathrm{AB} \cdot \mathrm{AC} - \mathrm{BD} \cdot \mathrm{CD} জ্যামিতিকভাবে ব্যাখ্যা করো।

উত্তর

question image এখানে, AD2=ABACBDCD\mathrm{AD}^2 = \mathrm{AB} \cdot \mathrm{AC} - \mathrm{BD} \cdot \mathrm{CD} হবে যদি ABC ত্রিভুজের A\angle\mathrm{A} এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। এখানে, ABC ত্রিভুজের A\angle\mathrm{A} এর সমদ্বিখণ্ডক রেখাংশ BC কে D বিন্দুতে এবং ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করে। দেখাতে হবে যে, AD2=ABACBDCD\mathrm{AD}^2 = \mathrm{AB} \cdot \mathrm{AC} - \mathrm{BD} \cdot \mathrm{CD}। অঙ্কন : E, C যোগ করি। প্রমাণ : ABD\triangle\mathrm{ABD} এবং CDE\triangle\mathrm{CDE}-এ ABD=CED\angle\mathrm{ABD} = \angle\mathrm{CED} এবং ADB=CDE\angle\mathrm{ADB} = \angle\mathrm{CDE} [বিপ্রতীপ কোণ] \therefore ত্রিভুজদ্বয় সদৃশ \therefore ADCD=BDDE\frac{\mathrm{AD}}{\mathrm{CD}} = \frac{\mathrm{BD}}{\mathrm{DE}} [\because অনুরূপ বাহুর অনুপাত সমান] বা, ADDE=CDBD\mathrm{AD} \cdot \mathrm{DE} = \mathrm{CD} \cdot \mathrm{BD} [বজ্রগুণন করে] আবার, ABD\triangle\mathrm{ABD} এবং ACE\triangle\mathrm{ACE}-এর মধ্যে BAD=CAE\angle\mathrm{BAD} = \angle\mathrm{CAE} [AD, A\angle\mathrm{A}-এর সমদ্বিখণ্ডক] ABD=AEC\angle\mathrm{ABD} = \angle\mathrm{AEC} [\because একই বৃত্তাংশস্থিত কোণ] \therefore ত্রিভুজদ্বয় সদৃশ, \therefore ABAD=AEAC\frac{\mathrm{AB}}{\mathrm{AD}} = \frac{\mathrm{AE}}{\mathrm{AC}} বা, ABAC=ADAE\mathrm{AB} \cdot \mathrm{AC} = \mathrm{AD} \cdot \mathrm{AE} [বজ্রগুণন করে] =AD(AD+DE)= \mathrm{AD}(\mathrm{AD} + \mathrm{DE}) [AE=AD+DE\because \mathrm{AE} = \mathrm{AD} + \mathrm{DE}] =AD2+ADDE= \mathrm{AD}^2 + \mathrm{AD} \cdot \mathrm{DE} =AD2+CDBD= \mathrm{AD}^2 + \mathrm{CD} \cdot \mathrm{BD} [CDBD=ADDE\because \mathrm{CD} \cdot \mathrm{BD} = \mathrm{AD} \cdot \mathrm{DE}] বা, AD2=ABACCDBD\mathrm{AD}^2 = \mathrm{AB} \cdot \mathrm{AC} - \mathrm{CD} \cdot \mathrm{BD}। সুতরাং, AD2=ABACBDCD\mathrm{AD}^2 = \mathrm{AB} \cdot \mathrm{AC} - \mathrm{BD} \cdot \mathrm{CD}। (দেখানো হলো)
এমন একটি বৃত্ত অঙ্কন করো যা পূর্বে অঙ্কিত পরিব্যাসার্ধের সমান ব্যাসার্ধের একটি বৃত্তকে P বিন্দুতে এবং একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে স্পর্শ করে।

উত্তর

question image মনে করি, EF একটি নির্দিষ্ট সরলরেখা এবং পূর্বে অঙ্কিত পরিব্যাসার্ধের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে একটি নির্দিষ্ট বিন্দু P। এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা O কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে P বিন্দুতে ও EF সরলরেখাকে কোনো বিন্দুতে স্পর্শ করে। অঙ্কনের বিবরণ: ধাপ ১. O, P যোগ করি। ধাপ ২. P বিন্দুতে PD স্পর্শক অঙ্কন করি। যেন তা EF কে D বিন্দুতে ছেদ করে। ধাপ ৩. PDF\angle\mathrm{PDF} এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। OP কে বর্ধিত করায় তা সমদ্বিখণ্ডককে OO^{\prime} বিন্দুতে ছেদ করে। ধাপ ৪. OO^{\prime} থেকে EF এর উপর O'A লম্ব আঁকি। ধাপ ৫. এখন OO^{\prime} কে কেন্দ্র করে O'A বা O'P এর সমান ব্যাসার্ধ নিয়ে ABP বৃত্ত অঙ্কন করি। তাহলে, ABP-ই উদ্দিষ্ট বৃত্ত।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSCউচ্চতর গণিতসৃজনশীল

উদ্দীপক

PQR ত্রিভুজের PQ=6\mathrm{PQ} = 6 সে. মি., QR=8\mathrm{QR} = 8 সে. মি. এবং PR=4.5\mathrm{PR} = 4.5 সে. মি.। S,QR\mathrm{S, QR} এর মধ্যবিন্দু।

Comilla · 2016

উপরোক্ত তথ্যের আলোকে ত্রিভুজটি আঁক।

উত্তর

question image চিত্রে, PQR ত্রিভুজের PQ=6\mathrm{PQ} = 6 সে.মি., QR=8\mathrm{QR} = 8 সে.মি. এবং PR=4.5\mathrm{PR} = 4.5 সে.মি.। S,QR\mathrm{S, QR} এর মধ্যবিন্দু।
জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ কর যে, PQ2+PR2=2(PS2+QS2)\mathrm{PQ}^2 + \mathrm{PR}^2 = 2(\mathrm{PS}^2 + \mathrm{QS}^2)

উত্তর

\trianglePQR এর S বিন্দুটি QR এর মধ্যবিন্দু হওয়ায়, PS একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, PQ2+PR2=2(PS2+QS2)\mathrm{PQ}^2 + \mathrm{PR}^2 = 2(\mathrm{PS}^2 + \mathrm{QS}^2) question image অঙ্কন: QR বাহুর ওপর (চিত্র ১নং) এবং QR বাহুর বর্ধিতাংশের ওপর (চিত্র-২নং) PE লম্ব অঙ্কন করি। প্রমাণ: \trianglePQS এর \anglePSQ স্থূলকোণ এবং QS রেখার বর্ধিতাংশের উপর PS রেখার লম্ব অভিক্ষেপ SE [উভয় চিত্রে] \therefore স্থূলকোণের ক্ষেত্রে পীথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে, আমরা পাই, PQ2=PS2+QS2+2QSSE\mathrm{PQ}^2 = \mathrm{PS}^2 + \mathrm{QS}^2 + 2\mathrm{QS} \cdot \mathrm{SE}..(i)\ldots.. (i) আবার, \trianglePRS এর \anglePSR সূক্ষ্মকোণ এবং SR রেখার (চিত্র-১নং) এবং SR রেখার বর্ধিতাংশের (চিত্র-২নং) উপর PS রেখার লম্ব অভিক্ষেপ SE. \therefore সূক্ষ্মকোণের ক্ষেত্রে পীথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই, PR2=PS2+RS22RSSE\mathrm{PR}^2 = \mathrm{PS}^2 + \mathrm{RS}^2 - 2\mathrm{RS} \cdot \mathrm{SE}
.(ii)(i)\ldots.(ii) (i)
ও (ii) নং সমীকরণ যোগ করে পাই, PQ2+PR2=2PS2+QS2+RS2+2QSSE2RSSE\mathrm{PQ}^2 + \mathrm{PR}^2 = 2\mathrm{PS}^2 + \mathrm{QS}^2 + \mathrm{RS}^2 + 2\mathrm{QS} \cdot \mathrm{SE} - 2\mathrm{RS} \cdot \mathrm{SE} =2PS2+QS2+QS2+2QSSE2QSSE= 2\mathrm{PS}^2 + \mathrm{QS}^2 + \mathrm{QS}^2 + 2\mathrm{QS} \cdot \mathrm{SE} - 2\mathrm{QS} \cdot \mathrm{SE} [QS=RS][\because \mathrm{QS}=\mathrm{RS}] =2(PS2+QS2)= 2(\mathrm{PS}^2 + \mathrm{QS}^2) PQ2+PR2=2(PS2+QS2)\mathrm{PQ}^2 + \mathrm{PR}^2 = 2(\mathrm{PS}^2 + \mathrm{QS}^2) (প্রমাণিত)
যদি কোনো ত্রিভুজের ভূমি QR এর অর্ধেকের সমান, শিরঃকোণ উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজের \angleR এর সমান এবং অপর দুই বাহুর সমষ্টি QR এর সমান হয়, তবে ত্রিভুজটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]

উত্তর

ধরি, ভূমি, a=QR2=82=4\mathrm{a} = \frac{\mathrm{QR}}{2} = \frac{8}{2} = 4 সে.মি. অপর দুই বাহুর সমষ্টি, S=QR=8\mathrm{S} = \mathrm{QR} = 8 সে.মি. এবং শিরঃকোণ, x=R\angle\mathrm{x} = \angle\mathrm{R} অর্ধপরিসীমা, S=PQ+QR+PR2=6+8+4.52=9.25\mathrm{S} = \frac{\mathrm{PQ}+\mathrm{QR}+\mathrm{PR}}{2} = \frac{6+8+4.5}{2} = 9.25 সে.মি. \therefore \trianglePQR এর ক্ষেত্রফল =S(SPQ)(SQR)(SPR)=\sqrt{\mathrm{S}(\mathrm{S}-\mathrm{PQ})(\mathrm{S}-\mathrm{QR})(\mathrm{S}-\mathrm{PR})} বর্গ একক =9.25(9.256)(9.258)(9.254.5)=\sqrt{9.25 (9.25 - 6) (9.25 - 8) (9.25 - 4.5)} =178.5=\sqrt{178.5} =13.36= 13.36 বর্গ সে.মি. মনে করি, \trianglePQR এর R=θ\angle\mathrm{R} = \theta \trianglePQR এর ক্ষেত্রফল =12×PR×QR×sinθ= \frac{1}{2} \times \mathrm{PR} \times \mathrm{QR} \times \sin\theta বা, 13.36=12×4.5×8×sinθ13.36 = \frac{1}{2} \times 4.5 \times 8 \times \sin\theta বা, sinθ=0.7422\sin\theta = 0.7422 বা, θ=47.92\theta = 47.92^\circ R=48\therefore \angle\mathrm{R} = 48^\circ question image অঙ্কনের ধাপসমূহ: ধাপ-১: যেকোন রশ্মি DE থেকে DB=8\mathrm{DB} = 8 সে. মি. কেটে নিই। ধাপ-২: DB রেখার D বিন্দুতে BDF=12x\angle\mathrm{BDF} = \frac{1}{2} \angle\mathrm{x} অঙ্কন করি। ধাপ-৩: B কে কেন্দ্র করে ভূমি a এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা DF কে C ও CC^{\prime} বিন্দুতে ছেদ করে। B, C ও B, CC^{\prime} যোগ করি। ধাপ-৪: C ও CC^{\prime} বিন্দুতে \angleBDF এর সমান করে যথাক্রমে \angleDCA ও \angleDC'AA^{\prime} অঙ্কন করি। CA ও C'AA^{\prime} রেখা দুইটি BD কে যথাক্রমে A ও AA^{\prime} বিন্দুতে ছেদ করে। তাহলে ABC ও A'BCBC^{\prime} ত্রিভুজদ্বয় উদ্দিষ্ট ত্রিভুজ।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

SSC উচ্চতর গণিত — অধ্যায়-৪ : জ্যামিতিক অঙ্কন MCQ | Prosthuti