ফ্লানেল কাপড়ের সাথে এক টুকরা প্লাস্টিক ঘষলে কী হবে?[বরিশাল জিলা স্কুল, বরিশাল]
ক. ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হবে
খ. প্লাস্টিক ধনাত্মক আধানে আহিত হবে
গ. উভয়েই নিরপেক্ষ থাকবে
ঘ. উভয়েই ধনাত্মক আধানে আহিত হবে
উত্তর: ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হবে
ব্যাখ্যা: ফ্লানেলের কাপড়ের সাথে এক টুকরা প্লাস্টিক ঘষলে, প্লাস্টিক ঋণাত্মক আধানে আহিত এবং ফ্লানেলের কাপড় ধনাত্মক আধানে আহিত হয়। কারণ প্লাস্টিককে ফ্লানেল (বা পশমি কাপড়) দিয়ে ঘষা হলে ফ্লানেল থেকে ইলেকট্রন চলে আসবে প্লাস্টিকের টুকরোতে। তার কারণ ইলেকট্রনের জন্য প্লাস্টিকের আকর্ষণ ফ্লানেল থেকে বেশি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · MCQ
