তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণের ক্ষেত্রে একটি কাচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদন্ডে কোন আধানের উদ্ভব হয়?[সরকারি পি, এন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী]
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. যেকোনটি হতে পারে
উত্তর: ধনাত্মক
ব্যাখ্যা: একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে এরকম ঘটনা ঘটে যে, কাচদণ্ডে ধনাত্মক আধানের উদ্ভব হয়। রেশমের ইলেকট্রন আসক্তি কাচের চেয়ে বেশি বলে এদের যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন কাচ থেকে ইলেকট্রন রেশমে চলে যায়, ফলে রেশম ঋণাত্মক আধানে এবং কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · MCQ