ধাতব জিনিসপত্র রং করার জন্য স্থির বৈদ্যুতিক রং স্প্রে ব্যবহার করা হয়— ব্যাখ্যা করো।
উত্তর: ধাতব জিনিসপত্র রং করার ক্ষেত্রে স্থির তড়িৎ ব্যবহার করা হয়। স্প্রে করার জন্য স্প্রে গান এমনভাবে তৈরি করা হয় যে এটি রঙের অতি ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে। রঙের স্প্রে গানের সুঁচালো প্রান্তটি একটি স্থির তড়িৎ জেনারেটর এর এক প্রান্তে সংযুক্ত করা হয় এবং অপর প্রান্ত ধাতব বস্তুর সাথে সংযুক্ত করা হয় যা ভূমির সাথে যুক্ত থাকে। স্প্রে গান থেকে নির্গত আহিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা ধাতব বস্তুর বাইরের কাঠামো দ্বারা আকৃষ্ট হয়। এভাবে ধাতব জিনিসপত্রে স্প্রে করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · সৃজনশীল
ধাতব জিনিসপত্র রং করার জন্য স্থির বৈদ্যুতিক রং স্প্রে ব্যবহার করা হয়— ব্যাখ্যা করো।
উত্তর

