শেয়ারFacebookWhatsApp

ভাষা আন্দোলন কী?

উত্তর: মানুষ সাধারণত যে ভাষায় কথা বলে তা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার আন্দোলনকে ভাষা আন্দোলন বলে। মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালিরা ১৯৪৭ সালে পাকিস্তানের শুরু থেকে ১৯৫২ সাল পর্যন্ত আন্দোলন চালিয়ে যায়।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

ভাষা আন্দোলন কী?

উদ্দীপক

কাদের পরিবারের বড় ছেলে। তার বিয়ে ঠিক হওয়ায় ছোট ভাইবোনেরা খুশি। তার বাবা বিয়ের কার্ড ছাপিয়ে এনেছেন। সবাই কার্ড খুব পছন্দ করলেও বাঁধ সাধল কাদের। কারণ, কার্ডটি সুন্দর হলেও ইংরেজিতে ছাপানো হয়েছে। এ প্রসঙ্গে তার পূর্বসূরিদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে কার্ডটি বাংলায় ছাপানোর অনুরোধ করল।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

মানুষ সাধারণত যে ভাষায় কথা বলে তা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার আন্দোলনকে ভাষা আন্দোলন বলে। মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালিরা ১৯৪৭ সালে পাকিস্তানের শুরু থেকে ১৯৫২ সাল পর্যন্ত আন্দোলন চালিয়ে যায়।

উত্তর

ভাষা আন্দোলনের কারণ হলো সরকার কর্তৃক উর্দুকে রাষ্ট্রভাষা করা । ১৯৪৮ সালের ২১ মার্চ পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দেন যে, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' । এর প্রতিবাদে বাংলার ছাত্রসমাজ বিক্ষোভ ও সমাবেশ করেছিল এবং তারা তৎক্ষণাৎ প্রতিবাদ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। অতঃপর লিয়াকত আলী খান ও খাজা নাজিমউদ্দীন একই মত পোষণ করলে পূর্ব বাংলার ছাত্রসমাজ ১৯৫২ সালের ৩১ জানুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করে ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

উত্তর

ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেরণাই কাদেরকে বিয়ের কার্ড পরিবর্তনে প্রভাবিত করেছিল। কেননা ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তখন প্রতিটি গণআন্দোলনে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে ওঠে; যা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রবলভাবে সংঘবদ্ধ করে। ভাষা আন্দোলনই বাঙালি জাতির চরম ত্যাগ, অসীম সাহসিকতা ও পরম প্রাপ্তির ইতিহাস। আর এ প্রাপ্তির পিছনে রয়েছে রফিক, শফিক, জব্বারসহ নাম না জানা অনেকের বুকের তাজা রক্ত। বর্তমানে আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছে বিশ্ব স্বীকৃতি। যাদের রক্তে গড়া ইতিহাসে ভাষার মর্যাদা পেয়েছে সেসব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলা ভাষার চর্চা একান্ত জরুরি। আর এ প্রেক্ষাপটেই উদ্দীপকে কাদের তার বিয়ের কার্ডটি বাংলায় ছাপানোর অনুরোধ করেছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কাদেরের মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগের চেতনা বাঙালি জীবনে অসাধারণ প্রেরণা ও অফুরন্ত শক্তি যুগিয়েছিল। বাঙালির রক্তে গড়া ইতিহাস বিনির্মাণে ভাষা আন্দোলনই ছিল বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের গণসচেতনতার বহিঃপ্রকাশ। ১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা দাবি উত্থাপন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ মূলত বাংলা ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাবের ফল। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে ওঠে, যা তাদেরকে শোষণের বিরুদ্ধে প্রবলভাবে একতাবদ্ধ করেছিল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তী প্রতিটি গণআন্দোলনের প্রেরণা যুগিয়েছিল এবং জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
HSCHistory 1st Paperদিনাজপুর সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।