'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য"- উক্তিটি যথার্থ। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অর্তকিত হামলা চালালে ভারত তাৎক্ষনাৎ তার সীমান্ত উন্মুক্ত করে দেয়। ভারতের প্রথম প্রতিক্রিয়া ছিল: "বাঙালি নিধনযজ্ঞের মুখে বিশ্ববিবেক নীরব দর্শকের ভূমিকা নিতে পারে না। (Robert Jackson, South Asia Crisis, New Delhi, 1974. p.150)। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও শরণার্থীদের আশ্রয়, খাদ্য দিয়ে সহায়তা করে সর্বস্তরের ভারতীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলো। বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবি শংকর (Ravi Shankar) লস এঞ্জেলসে 'Concert for Bangladesh [গণিত] -এর আয়োজন করে ১০ লক্ষ ডলার শরনার্থী শিশুদের জন্য দান করেন। পশ্চিমবঙ্গের জনগণ 'বাংলাদেশ সেবা সংঘ' 'স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি'-র মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারত সরকার কর্তৃক আরোপিত 'শরণার্থী কর' তারা নির্দিধায় প্রদান করে যা বাংলাদেশের প্রতি তাদের মমতার বহিঃপ্রকাশ। উপর্যুক্ত আলোচনায় স্পষ্টতই প্রতীয়মান হয়, "বাংলাদেশকে কেবল সামরিক সাহায্যই নয়, মানবিক দিক থেকে সাহায্যের ক্ষেত্রেও ভূমিকা ছিল অগ্রগণ্য"- উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর