উদ্দীপক
মোজাম্বিক আফ্রিকার সর্বদক্ষিণের একটি দেশ। দেশটির পৃথিবীখ্যাত সমুদ্র সৈকত, আকর্ষণীয় প্রবাল দ্বীপ ও সুদৃশ্য ম্যানগ্রোভ বনাঞ্চল পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। ঔপনিবেশিক শক্তি কর্তৃক গৃহীত শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক নীতির ফলে জনমনে এক সময় ধূমায়িত অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে দেশটিতে দীর্ঘকালব্যাপী গেরিলা যুদ্ধের সূচনা ঘটে। মোজাম্বিকের স্বাধীনতাপন্থী সংগঠন FERLIMO তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে সারাবিশ্বের কাছে সহযোগিতা কামনা করে। তাদের ডাকে সাড়া দিয়ে সোভিয়েত ইউনিয়ন ও সমমনা দেশগুলো এগিয়ে আসলেও একটি বৃহৎ শক্তি এর বিরোধিতা করে। মিত্র দেশগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মোজাম্বিক ১৯৭৫ খ্রিষ্টাব্দে স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান লাভ করে।