উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
উত্তর: উক্ত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে উক্তিটি যথার্থ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত একপর্যায়ে তার সীমান্ত উন্মুক্ত করে দেয়, বাংলাদেশ সরকারকে অবাধে ভারতীয় এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেয়। অস্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। শরণার্থী শিবির স্থাপনের পাশাপাশি মে মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW (Research and Analysis Wing) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয় 'মুজিব বাহিনী'। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, প্রবাসী সরকার গঠন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় জনগণের পক্ষ থেকে এই ন্যায়যুদ্ধে সর্বাত্মক সহানুভূতি ও সাহায্যের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, " This house wishes to assure them that their struggle and sacrifices will receive the whole-hearted sympathy and support of the people of India" পাকিস্তান তার সশস্ত্রবাহিনীর সর্বাত্মক শক্তিমত্তা নিয়োগ করে। ভারতীয় ৮ ডিভিশন, ৩ বিগ্রেডের বিপরীতে পাকিস্তানের ছিল ৩ ডিভিশন ও ১টি বিগ্রেড। পাশাপাশি বাংলাদেশের ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বেচ্ছাসেবক ছিল। স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে যে আক্রমণ চালায়, তার বিপরীতে পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনায় প্রেক্ষিতে বলা যায়, চূড়ান্ত পর্যায়ে যুদ্ধে সরাসরি অংশ নিয়ে ভারত বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর