উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশের মত মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে বিভিন্ন পর্যায়ে সাহায্য করে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে আতঙ্কিত মানুষ ভারতীয় সীমান্তের দিকে ধাবিত হয়। এ আকস্মিক মানবিক বিপর্যয়ের মুহূর্তে ভারত তৎক্ষণাৎ তার সীমান্ত উন্মুক্ত করে দেয়। ভারতের প্রথম প্রতিক্রিয়া ছিল এরূপ: "বাঙালি নিধনযজ্ঞের মুখে বিশ্ববিবেক নিরব দর্শকের ভূমিকা নিতে পারে না" (Robert Jackson, South Asia Crisis, New Delhi 1974, P 150)। ২৫ মার্চের পর প্রতিদিন গড়ে ২০- ৪৫ হাজার মানুষ ভারতে আশ্রয় নেয়। পরবর্তী কয়েক মাসের মধ্যেই আশ্রয়গ্রহণকারীর সংখ্যা কোটিতে গিয়ে পৌঁছে। বিপুলসংখ্যক শরণার্থীর ব্যয় নির্বাহে পশ্চিম বঙ্গের জনগণ 'বাংলাদেশ সেবা সংঘ' 'স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি' নামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভারত সরকার ব্যয় নির্বাহের লক্ষ্যে শরণার্থী কর আরোপ করে। উদ্দীপকে লক্ষণীয় আইএস হামলায় ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে অবস্থান নেয়। তুরস্ক তাদের সাধ্যমত সাহায্য করে। এ বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার বিষয়টিই স্মরণ করিয়ে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর