উদ্দীপকে আব্দুল গাফফার চৌধুরির রচিত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির ইঙ্গিত রয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণের ঘটনার পর একুশ নিয়ে প্রথম গান রচনা করেন আব্দুল গাফফার চৌধুরি। গানটির প্রথম চরণ হলো- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...।" গানটি একটি খবরের কাগজের শেষের পাতায় একুশের গান শিরোনামে প্রথম প্রকাশিত হয়। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ গানটির সুরারোপ করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাআলতাফ মাহমুদ আবার সুরারোপ করেন। একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে এ গান গেয়ে সবাই শহিদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ইতোমধ্যে গানটি সুইডিশ, ইংরেজি ও জাপানি ভাষায় অনূদিত হয়েছে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
উদ্দীপকের ফয়সাল তার বিদেশি বন্ধুর সাথে কথা বলার সময় নিজ ভাষার একটি গানের কথা বলেন যা সংবাদপত্রে ছাপা হয়েছিল এবং কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। উদ্দীপকের ইঙ্গিতকৃত গনটির সাথে একুশের প্রশ্ন গানের মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির ইঙ্গিত রয়েছে।