ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা কর ।
উত্তর: ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা গৃহিনি থেকে গণপরিষদ পর্যন্ত বিস্তৃতি ছিল। পঞ্চাশের দশকের রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তারা বিক্ষোভ মিছিল এবং ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশে যোগ দেন। আহত ছাত্রদের সেবা করেন। আন্দোলনের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনেন। আন্দোলন কর্মীদের পুলিশের কাছ থেকে রক্ষা করতে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন । এমনকি ভাষাশহিদদের স্মরণে শহিদ মিনার তৈরি করার জন্য সারা রাত ধরে ইট বহন করেছেন । ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। যারা সরাসরি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের ভাষা কন্যা বলা হয় ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা কর ।
উত্তর